=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জামালপুরে চরমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, সহ-সভাপতির বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপির গোষ্ঠীকোন্দলে ফের উত্তপ্ত জামালপুর (Jamalpur)। মন্ডলের সহ-সভাপতির বাড়িতে হামলা চালিয়ে রীতিমতো ভাঙচুর ও রক্তারক্তি অবস্থা, শুধু তাই নয় লুট করা হয়েছে অনেক কিছু। এদিন বাইক বাহিনীর হামলায় গুরুতর জখম হয়েছেন বিজেপির মহিলা মোর্চার জামালপুর ১ মন্ডলের সভানেত্রী দেবীকা দেবনাথ (Jamalpur BJP Clash)। জামালপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েকমাস ধরে জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধান চন্দ্র পাল এবং ওই মণ্ডলের বিজেপির সহ-সভাপতি সুশান্ত মণ্ডলের অনুগামীদের মধ্যে বিরোধ ছিল। কিন্তু গতকাল, বুধবার সেই দ্বন্দ্ব চরম আকার নেয়। অভিযোগ প্রধানচন্দ্র পালের গুন্ডাবাহিনী পরিকল্পনা করে সুশান্ত মণ্ডলের বাড়িতে হামলা চালায়। সহ সভাপতি অভিযোগ, “বাঁশ,লাঠি উইকেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে প্রধানচদ্র পাল ও তাঁর দল বল ভাঙচুর চালিয়েছে। বাড়িতে থাকা টাকা পয়সা ও অন্য মূল্যবান সামগ্রী ওরা লুট করে নিয়ে গিয়েছে। এমনকি তাঁর বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।” ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

অভিযোগ অস্বীকার বিজেপি সভাপতির

জানা গিয়েছে, বুধবার বিকেলে বাইক মিছিলের আয়োজন করেছিলেন প্রধান চন্দ্র মণ্ডল। অভিযোগ, পাড়াতল থেকে উত্তর মোহনপুর যাওয়ার পথে ওই বাইক মিছিল থেকে সুশান্ত মণ্ডল ও দেবীকা দেবনাথের বাড়িতে হামলা চালানো হয়েছিল। গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে প্রধানচন্দ্র পালের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হন সুশান্ত মণ্ডলের স্ত্রী দেবিকা দেবনাথ। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধান চন্দ্র পাল। তিনি জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে যুব কংগ্রেসকে সভা করতে মদত যোগাচ্ছিলেন সুশান্ত মণ্ডল ও দেবীকা দেবনাথ।

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসে ১ কোটি টাকার হদিস, পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব অভিষেকের

পাল্টা অভিযোগ বিজেপি সভাপতির

প্রধান চন্দ্র পালের আরও দাবি, কংগ্রেসের মিছিলের প্রতিবাদে তিনি অনুগামীদের নিয়ে বিকালে একটি বাইক মিছিল বার করেন। ওই বাইক মিছিল জামালপুরের উত্তর মোহনপুর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁণ এবং কংগ্রেসের সঙ্গে গোপনে শলাপরামর্শ করে নাকি সুশান্ত ও দেবীকা তাঁদের লোকজন নিয়ে অনুগামী বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। সেই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। জানা গিয়েছে, রাতে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উত্তপ্ত পরিস্থিতি জামালপুরে।

Leave a Comment