=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্রাজিলে এক ফুটবল ম্যাচে লাল কার্ড দেখলেন ৫১ জন, মাঠে নামল সেনা, বিশ্বরেকর্ড!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরল ঘটনার সাক্ষী থাকলো ব্রাজিলের ফুটবল (Brazil)। এক অনূর্ধ্ব 20 ম্যাচে 60 মিনিটের মধ্যেই 51 জনকে লাল কার্ড দেখালেন রেফারি। এর মধ্যে 43 জন ফুটবলার এবং 8 জন ছিলেন সাপোর্ট স্টাফ। মাঝে প্লেয়ার এবং স্টাফেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি বেগতিক হতেই বন্ধ করে দিতে হয় খেলা।  শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে নামানো হয় সেনাও।

লাল কার্ডের বিশ্বরেকর্ড!

ব্রাজিলের অনূর্ধ্ব 20 ডিভিশনে উবেরলান্দিয়া বনাম মামোরের সেমিফাইনাল ম্যাচ চলছিল। ম্যাচের একেবারে প্রথম থেকেই দাপট দেখাচ্ছিল মামোরে। খেলা যখন 54 মিনিটে পৌঁছেছে 3-1 গোলে এগিয়ে গিয়েছিল তারা। তারপরই বদলে যায় মাঠের পরিবেশ। মামোরের স্ট্রাইকার দাভি উবেরলান্দিয়ার বেঞ্চের সামনে গিয়ে কিছু অঙ্গভঙ্গি করতে থাকেন। সেটা একেবারেই পছন্দ হয়নি উবেরলান্দিয়ার কোচ পাউলো সের্জিয়োর। তিনি মাঠে নেমেই দাভিকে ধাক্কা মারেন। আর সেই ঘটনা ঘটতেই ঝামেলায় জড়িয়ে পড়েন বাকিরাও।

কিছুক্ষণের মধ্যেই মাঠে দুই দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু হয়। হাতাহাতির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিতে শুরু করে। একে অপরকে লক্ষ্য করে বোতল থেকে শুরু করে চেয়ার ছুড়ে মারতে থাকেন দুই দলের প্লেয়ার, স্টাফেরা। প্রায় 40 মিনিট ধরে চলে বিবাদ। এই ঘটনায় রেফারি ফের্নান্দো প্যাট্রিক 51 জনকে লাল কার্ড দিয়ে রিপোর্ট প্রকাশ করেন। এদিকে হাতাহাতির ঘটনায় বন্ধ হয়ে যায় খেলা। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে মাঠে নামানো হয়েছিল সেনাকেও।

 

আরও পড়ুন: এবার রিকি পন্টিংকে ছাপিয়ে বিশ্বের ১ নম্বর প্লেয়ার হওয়ার পথে বিরাট কোহলি

ওই ম্যাচের রেফারি 51 জন ফুটবলার এবং সাপোর্ট স্টাফকে লাল কার্ড দেখানোর পাশাপাশি এও জানিয়েছেন, পরবর্তীতে গোটা বিষয়টি বিবেচনা করে আরও কয়েকজনকে কঠোর শাস্তি দেওয়ার আবেদন করতে পারেন তিনি। তবে এসব কিছুর মধ্যে এক ফুটবল ম্যাচে 51 জনকে লাল কার্ড দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ওই রেফারি। এর আগে শেষবারের মতো 2011 সালে আর্জেন্টিনার ক্লেপোল বনাম ভিক্টোরিয়ানো ম্যাচে 36 জনকে লাল কার্ড দেখিয়েছিলেন এক রেফারি। এবার সেই রেকর্ড ছাপিয়ে তৈরি হল লাল কার্ডের নতুন বিশ্বরেকর্ড!

Leave a Comment