=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“৩০ তারিখ ক্যাবিনেটের পরে….” যুবশক্তি প্রকল্প নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, অক্টোবর মাস পেরিয়ে গেলেও কেন এখনও যুবশক্তি (Yuva Shakti) প্রকল্প চালু হল না? বাজেটেই রাজ্য সরকার জানিয়েছিল, অক্টোবর মাসেই এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হবে। তবে নভেম্বরের ৫ তারিখ কেটে যাওয়া সত্ত্বেও এখনও নেই কোনও বিজ্ঞপ্তি। যদিও মুখ্যমন্ত্রী সম্প্রতি এই প্রকল্প নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে যুবশক্তি নিয়ে বড় কথা শোনালেন তিনি।

খুব শীঘ্রই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প

তৃণমূল সরকার নির্বাচনের আগে চালু করেছিল যুবসাথী, যেখানে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে সুবিধা দেওয়া হচ্ছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসলে তারা যুবশক্তি প্রকল্প চালু করবে এবং সেই প্রকল্প বাবদ প্রতিমাসে দেওয়া হবে ৩০০০ টাকা। কিন্তু বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত জানিয়েছিলেন, গ্রাজুয়েট যুবক-যুবতীরা এই প্রকল্প থেকে ৩০০০ টাকা পাবেন, এবং নন-গ্রাজুয়েট যুবক-যুবতীরা পাবেন ২০০০ টাকা করে। অক্টোবর থেকেই প্রকল্প চালু হওয়ার কথা বলেন তিনি।

গতকাল রাতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সরকারি কর্মচারীদের ছুটি কাটছাঁটের পাশাপাশি একাধিক ঘোষণা করেন তিনি। যুবশক্তি নিয়ে তিনি , “আমাদের যে যুবকদের জন্য গ্রাজুয়েট এবং নন গ্রাজুয়েট ভরসা স্কিম, এরও কাজ চলছে। একটু সময় লাগছে। ৩০ তারিখ ক্যাবিনেটের পরে আমি স্কিমের ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো।”বলেন

আরও পড়ুন: বীরভূম থেকে উদ্ধার ১১৫০ জিলেটিন স্টিক, ৯৮৯ ডিটোনেটর! বড় সাফল্য STF-র

মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট, আগামী ৩০ নভেম্বর ক্যাবিনেট বৈঠকের পর যুবশক্তি প্রকল্পের শুভ সূচনা করা হতে পারে। তখনই এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। অনুমান করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো অনলাইন এবং অফলাইন দু’ভাবেই চলবে আবেদন। তবে হ্যাঁ, রাজ্য সরকারের দেওয়া ক্রাইটেরিয়া অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেতে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট যুবক বা যুবতীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, নূন্যতম তাকে মাধ্যমিক পাশ করতে হবে। তৃতীয়ত, বর্তমানে বেকার হতে হবে অর্থাৎ কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। চতুর্থত, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

Leave a Comment