আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি চাকরির অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। (West Bengal Civil Service)। রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা আয়োজন করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)। এবার কালীপুজোর ঠিক আগেই প্রকাশিত হল WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2024-এর ফলাফল। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ফল ঘোষণা করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে কী জানাল PCS?
উল্লেখ্য, গত ১৪ জুন WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন চাকরিপ্রার্থীরা। পরীক্ষা শেষ হওয়ার প্রায় সাড়ে চার মাস পর ফল প্রকাশ করল PSC।
কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৩৮৪২ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের রোল নম্বরের তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের যোগ্যতা আপাতত অস্থায়ী বা প্রভিশনাল। অর্থাৎ, এই তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত নিয়োগ নিশ্চিত নয়।
এবার সফল পরীক্ষার্থীদের পরবর্তী ধাপ হল WBCS Mains বা মূল লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার ফলের ভিত্তিতেই এই পর্যায়ে বসার সুযোগ পাবেন তাঁরা। প্রকাশিত কাট-অফ অনুযায়ী, সাধারণ (UR) বিভাগের ক্ষেত্রে নম্বর ১২৮, EWS বিভাগে ১০৬.৫, OBC বিভাগে ১২১, SC বিভাগে ১১২ এবং ST বিভাগে ৯৫.২৫। PwBD-UR বিভাগের কাট-অফ ৮৯, PwBD-SC-এর ৮৪ এবং MSP বিভাগের ১০৮.৫।
আরও পড়ুন: পাকিস্তানে LPG সিলিন্ডারের দাম ৭ হাজার, ঠিক মতো খাওয়া জুটছেনা রিকশাচালকদের
প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল ও রোল নম্বরের তালিকা দেখতে পারবেন। মেইন পরীক্ষার দিনক্ষণ এবং পরবর্তী নির্দেশিকা সংক্রান্ত আপডেটের জন্যও নজর রাখতে হবে PSC-র ওয়েবসাইটে। দীর্ঘ অপেক্ষার পর প্রিলিমিনারিতে সফল হওয়া সমস্ত পরীক্ষার্থীকে অনেক শুভেচ্ছা। আগামী ধাপগুলিতেও তাঁরা সাফল্য অর্জন করুন, সেই কামনাই রইল।