=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাবরের নামে হচ্ছে না মসজিদ! মুখ্যমন্ত্রীকেই মান্যতা দিয়ে সুর নরম হুমায়ুন কবীরের

সৌভিক মুখার্জী, কলকাতা: মুর্শিদাবাদে হচ্ছে না বাবরের নামে বাবরি মসজিদ। মুখ্যমন্ত্রীর আপত্তিতেই সায় দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। বাবরি মসজিদের নাম নিয়ে দড়ি টানাটানির অবসান ঘটালেন হুমায়ুন নিজেই। বললেন, “আগে তো মসজিদ তৈরি হতে দিন। তারপর নামকরণের প্রশ্ন। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছাকে মান্যতা দেব না কেন? তিনি যদি বাবরের নাম নিয়ে আপত্তি তোলেন, তখন অন্য নামকরণ করা হবে। হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রতি সুর নরম কেন নওদার বিতর্কিত বিধায়কের?

বাবরি মসজিদ হচ্ছে না পশ্চিমবঙ্গে

বাবরি মসজিদ নির্মাণের নামে কোটি কোটি টাকা আদায় করেছেন হুমায়ুন কবীর, এমনটাই দাবি বিরোধীদের। এমনকি বিধায়ক নিজেই স্বীকার করেছেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এই রাজ্য বাবরের নামে কোনও মসজিদ হবে না। পাশাপাশি দিন দুয়েক আগেই শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনে যোগ দিতে গিয়ে বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদার হুমায়ুনকে কটাক্ষ করে বলেন, “বাবার নামে মসজিদ বানান।” তবে দীর্ঘদিন ধরে চলা বিতর্কে এবার ইতি টানলেন হুমায়ুন নিজেই।

‘আগে মসজিদ তৈরি হোক, তারপরেই হবে নামকরণ’, এমনটাই দাবি করলেন নওদার বিধায়ক। আজ সকালে মিডিয়ার সামনে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কথাই আমি মেনে নিলাম। মুখ্যমন্ত্রী বলেছেন, বাবরের নামে কিছু করতে দেবেন না। ঠিক আছে। ইট গাঁথা হচ্ছে। পাথর, বালি, সিমেন্ট, রড—ওখানে তো আর বাবরের নাম লেখা নেই। একটা বিল্ডিং হোক, তারপরে নাম যখন ঘোষণা হবে, উদ্বোধনের দিন সেটা কী নাম হবে, সেটা তো মুখ্যমন্ত্রীর বলার অধিকার আছে। যেহেতু তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক অর্থাৎ সর্বোচ্চ পদে আসীন আছেন। তিনি যদি কোনও মতামত দেন, তখন ভেবে দেখব।”

আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির জট কাটিয়ে সাজছে বাংলা, নয়া শিল্পনীতির ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বলেছিলেন, “রাস্তা অবরোধ করার অধিকার কারোর নেই। সিদ্দিকুল্লাহ সাহেব বলেছিলেন, ১ কোটি লোক নিয়ে যাবেন। আপনাদের যা ইচ্ছা হয়, তাই বানান। কিন্তু বাবরের নাম থাকলে আপনারা প্ল্যান, পারমিশন কিছু পাবেন না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একদম কড়া নির্দেশ, লুটেরা নাম লিখতে দেওয়া যাবে না। বাবর ভারতীয় নন। উনি একজন লুটেরা। রাস্তা অবরোধ করার অধিকার কারোর নেই।”

Leave a Comment