প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি সরিষার তৃণমূলের পুরোনো পার্টি অফিস থেকে নগদ কোটি টাকা উদ্ধারের পর থেকেই রাজ্য রাজনীতির অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে একের পর এক চাঞ্চল্যকর বিতর্ক শুরু হয়েছে। যদিও সে নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কিন্তু এবার এই ঝামেলা অশান্তির মাঝেই ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ফের কাঠগড়ায় তুললেন অভিষেক (Abhishek Banerjee BJP)। সাংবাদিকদের সামনে তুলে ধরলেন একের পর এক বিস্ফোরক তথ্য।
সাংবাদিকদের মুখোমুখি অভিষেক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার, সাংবাদিকদের সামনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা সুপ্রিম কোর্টের কাছে হেরেছি, বিজেপির কাছে নয়… আমরা বিশ্বাস করেছিলাম যে, দেশের সর্বোচ্চ আদালত যদি কোনো নির্দেশ দেয়, তবে সরকার তা মানতে বাধ্য হবে। অথচ, সরকার আদালতের নির্দেশিকাগুলোও মেনে চলেনি… এর জন্য যদি সরকার বা ভারতের নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করেন তাহলে করুক। আমি নিজেই নিজের পক্ষে লড়ব। দেশের মানুষ নিজের চোখেই সেই সবটা দেখুক। পুরো আইনি প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হোক।”
#WATCH | Kolkata | TMC National General Secretary and MP Abhishek Banerjee says, “…We lost Bengal to the Supreme Court of India, not to the BJP…We believed that if the highest court in the country issued a directive, the government would be compelled to comply. Yet, the… pic.twitter.com/0QyQSY2W32
— ANI (@ANI) November 5, 2026
ইভিএম পুড়িয়ে দেওয়ার অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ করে জানিয়েছেন যে, “৪ তারিখে ভোট গণনার কথা ছিল। আর ঠিক ২ তারিখেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, এই প্রক্রিয়ায় রাজ্য ও কেন্দ্রীয় উভয় পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ থাকা আবশ্যক। অথচ, ভোট গণনা প্রক্রিয়ায় রাজ্যের একজন কর্মকর্তাকেও যুক্ত করা হয়নি… বিজেপি নির্বাচনী জালিয়াতির মাধ্যমে জয়ী হয়েছে এবং এক মাসের মধ্যেই সব ইভিএম পুড়িয়ে ফেলা হয়েছে…এদিকে আদালত বিষয়টি খেয়ালই করেনি। আমরা কেমন দেশে বাস করছি? গান্ধীজি কি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন? বিজেপি এই দেশটিকে ছিন্নভিন্ন করে ফেলেছে।”
আরও পড়ুন: জিয়াগঞ্জে রাতারাতি উধাও লেনিনের মূর্তি, অভিযোগের তীর বিজেপির দিকে
উঠল সুমিত রায়ের প্রসঙ্গ
সাংবাদিকদের সামনে এদিন আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “ সুমিত রায়কে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেই একই মামলায় ২৭ মে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক ব্যক্তি ফেসবুকে সুমিত রায়ের একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে তিনি দাবি জানিয়েছেন যে, তাকে যেন সাজানো ‘এনকাউন্টার’-এ হত্যা করা হয়। আমাদের বিচার বিভাগ কোথায়? আমাদের সংবিধান কোথায়? তবে বিচার বিভাগের ওপর আমাদের এখনও কিছুটা আস্থা রয়েছে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে নির্বাচনের প্রক্রিয়ার আগুন এখনও দাউদাউ করে জ্বলছে বিরোধীপক্ষের চোখে। এখন দেখার এই আগুন আর কতদূর পর্যন্ত ছড়াতে চলেছে।