=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সুমিত রায়ের জামিনের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, কী বলল আদালত?

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরশুমে আপাতত জেলবন্দি থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy)। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে আটক করেছিল পুলিশ। গ্রেফতার হওয়ার পর জামিনের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে দুর্গাপুজো, কালীপুজো উপলক্ষে আদালত এখন বন্ধ থাকায় দেওয়া হল না সাড়া। পুজোর ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি হবে বলেই জানিয়েছে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ।

সুমিত রায়ের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর শালবনির জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের। তাছাড়া ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় নাম ছিল তাঁর। জমি দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে সর্বোচ্চ আদালত রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ায় অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় সুমিতকে। তারপর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। শুক্রবার সেই মামলায় ধাক্কা খেতে হল অভিষেকের পিএকে।

শুক্রবার অরিন্দম মুখোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তবে বেঞ্চ জানিয়েছে, ছুটির পর আদালত খুললে অর্থাৎ ১৬ নভেম্বরের পর তাঁর আবেদন বিবেচনা করা হবে। ফলত, উৎসবের মরশুমে আপাতত জেলের ভাত খেতে হচ্ছে সুমিত রায়কে। সুমিতের হয়ে আজ আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর দাবি, রাজনৈতিক কারণে প্রায় ৫ বছরের পুরনো একটি মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ১৪ বছর পর সসম্মানে প্রত্যাবর্তন, স্বাস্থ্য উপদেষ্টা হয়ে ফিরছেন নবজাতক বিশেষজ্ঞ ডঃ অরুণ

এদিকে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযুক্ত এখন জামিন পেয়ে গেলে তদন্ত প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানিয়েছেন, এ নিয়ে এখনই তিনি কোনও মন্তব্য করতে চান না। পুজোর ছুটির পর আদালত খুললে নিয়ম মতোই বেঞ্চে উঠবে এই মামলা। আর সেখানেই সুমিতের আবেদন বিবেচনা করা হবে।

Leave a Comment