সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে এখন শীতের আমেজ। শীত নিয়ে ইতিমধ্যেই কাউন্টাডাউনও শুরু করে দিয়েছেন বঙ্গবাসী। কালীপুজো, দীপাবলি আসতে সময় থাকলেও, এখন থেকেই বেশ শীত (Winter Update) পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে বলে মনে হচ্ছে। সকাল, সন্ধে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে সকলকে। আজ শুক্রবার থেকে তো হাওয়ার মাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনই ভয় পেলে চলবে না, কারণ আগামীকাল শনিবার থেকে পারদ আরও বেশ খানিকটা কমবে বলে পূর্বাভাস। তাহলে কি শীতের জামাকাপড় বের করার সময় হয়েই গেল? চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
কালীপুজোর আগেই শীত পড়ে গেল বাংলায়?
কালীপুজো, দীপাবলির এখনো দুদিন বাকি। কিন্তু তার আগেই যে হারে শীত পড়তে শুরু করেছে তাতে করে এখনই অনেকে গরম জামা পড়তে শুরু করে দিয়েছেন। সেইসঙ্গে সকলের প্রশ্ন, কবে পাকাপাকিভাবে বাংলায় জাঁকিয়ে শীতটা পড়বে? আগামী দিনে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যেই উত্তরের শুষ্ক ও ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। যার প্রভাবে ভোর ও সন্ধের দিকে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। জানা যাচ্ছে, আগামীকাল থেকেই কোথাও কোথাও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। আগামী কয়েক দিন ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফের বৃষ্টির সম্ভাবনা
শীতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। ৯ নভেম্বর পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এরপর ১১ই নভেম্বর পর্যন্ত তিন দিন হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা ছাড়াও সোমবার, ১০ই নভেম্বর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ঝাড়গ্রাম থেকে দিঘা যাওয়ার আরামদায়ক এসি বাস পরিষেবা, রইল রুট ও সময়সূচি
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার ৯ই নভেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার নাগাদ জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।