=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুধু মোদির সঙ্গে দেখা করাই উদ্দেশ্য নয়! এসব শর্ত-দাবি নিয়ে ভারতে আসছেন বালেন শাহ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সাথে সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একাধিক গুরুত্বপূর্ণ দাবি এবং শর্ত নিয়ে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ (Balen Shah)। সব ঠিক থাকলে, আগামী 22 থেকে 25 নভেম্বর পর্যন্ত তাঁর প্রথম সরকারি ভারত সফর হওয়ার কথা। যা খবর, ভারতে এসে 23 নভেম্বর প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসতে পারেন বালেন। আর সেই বৈঠকেই বন্যা পরবর্তী পুনর্গঠন থেকে শুরু করে বিমান পথ, জলবিদ্যুৎ প্রকল্প, দীর্ঘমেয়াদী সীমান্ত সংক্রান্ত সমস্যা সহ একাধিক বিষয় উপস্থাপন করতে পারেন নেপালের প্রধান।

একাধিক দাবি নিয়ে ভারতে আসছেন বালেন শাহ

যা খবর, বন্যা বিধ্বস্ত নেপালের জন্য ভারতের কাছে বড়সড় আর্থিক সাহায্য চাইছে কাঠমান্ডু। নেপালের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে মোট 200 কোটি ডলারের আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। আর এই মোট অর্থের মধ্যে 100 কোটি ডলার স্বল্প সুদের ঋণ, 50 কোটি ডলার অনুদান এবং বাকি 50 কোটি ডলার পুনর্গঠন এবং পুনর্বাসনের জন্য দেওয়ার দাবি জানিয়েছে নেপাল। এর পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য ভারতের কাছে আরও আকাশপথের দাবি জানাচ্ছে প্রতিবেশী দেশটি।

রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে ভৈরহাওয়া ও পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ভারতীয় আকাশসীমা দিয়ে নতুন রুট চালু করার দাবি রয়েছে নেপালের। 2014 সাল থেকেই এই বিষয় নিয়ে আলোচনা চলছে দুই দেশের। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে উঠতে পারে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা সীমান্ত বিতর্ক সংক্রান্ত প্রসঙ্গও। যদিও ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রীতি নেপাল সফরে গেলেও তাঁর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেই খবর।

আরও পড়ুন: অঙ্গকৃষদের বিনিময়ে বৈভব সূর্যবংশীদের দলে নিতে রাজি নয় KKR! বড় খবর

ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, ভারত সফরে এসে নভেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নেপাল পুলিশ অ্যাকাডেমি, ভৈরহাওয়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট, দারচুলার সেতু এবং মহাকালী নদীর উপর সড়কসেতুর মতো ভারত-সমর্থিত প্রকল্প উদ্বোধনের মতো বিষয়গুলি গতি পেতে পারে। একই সাথে দোধারা-চাঁদনী চেকপোস্ট, লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প এবং শিলিগুড়ি-ঝাপা পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণের কাজ শুরু করার বিষয়েও আলোচনা হতে পারে দুপক্ষের। সবমিলিয়ে, শাহের প্রথম ভারত সফর শুধুমাত্র দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা বা সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

Leave a Comment