=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্য জুড়ে পারদ পতনের পূর্বাভাস, কালীপুজোর পরে ফের বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর মাস পরে গেলেও জাঁকিয়ে শীতের এখন আর দেখা নেই। এদিকে বঙ্গোপসাগরে পর পর দু’টি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় ভারতের দক্ষিণ এবং পূর্ব সীমান্তে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও দুটি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপর কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। এবার পালা রাজ্য জুড়ে পারদ পতনের। আগামীকালও (Weather Tomorrow) শুষ্ক আবহাওয়া থাকবে। প্রশ্ন থাকছে তবে কি বৃষ্টি পুরোপুরি বিদায় নিতে চলেছে রাজ্য থেকে?

আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই বেশ শীতল আমেজ দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভোর ও রাতের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে। কুয়াশার আপাতত খুব একটা প্রভাব পড়বে না। কালীপুজো পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। যদিও প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই বাংলায় শীতের আমেজ বাড়তে শুরু করে। কিন্তু এবার ঘূর্ণিঝড়ের প্রভাব এবং বাতাসের গতিপ্রকৃতির কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল, শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকবে। মধ্যরাত ও ভোরের দিকে শীতল আমেজ বজায় থাকবে। এছাড়াও আগামী কয়েক দিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে। তবে কালীপুজোর পরেরদিন অর্থাৎ সোমবার থেকে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আপাতত মনোরম থাকবে আবহাওয়ার মেজাজ।

আরও পড়ুন: অজান্তেই অ্যাকাউন্টে ঢুকছে ব্যাংকের ঋণ! বিপাকে পূর্ব বর্ধমানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আজকের মতো আগামীকাল, শনিবারও কালীপুজোর আগের দিন শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। এমনিতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ বেশ খানিকটা নামবে। তবে  আগামী সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার পরিবর্তন দেখা যাবে, সঙ্গে থাকবে শুকনো আবহাওয়া। আগামীকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পাহাড় ও সংলগ্ন এলাকায় ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

Leave a Comment