=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বিজেপির লুম্পেনরা গুন্ডাগিরি করে গিয়েছে” অভিষেকের বাড়িতে হামলায় বিস্ফোরক মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলে দফায় দফায় সংঘর্ষ। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। এমনকি রাতেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। তবে শনিবার সকালে অভিষেকের বাড়িতে উপস্থিত হয়ে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত দুটোয় লুম্পেন দিয়ে কেন হামলা করা হচ্ছে অভিষেকের বাড়িতে, দীপাবলীর আগের দিন এমনই প্রশ্ন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অভিষেকের বাড়িতে হামলা নিয়ে বিস্ফোরক মমতা

শনিবার সাতসকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়ে বিজেপিকে চরম কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল কালীপুজো, দীপাবলি। কাল রাতে, সারারাত ধরে অভিষেকের ঘরে রাত ২টোর সময় বিজেপির লুম্পেনরা গুন্ডাগিরি করে গিয়েছে। এটা আমাদের এলাকা, যেখানে দেবী কালীর অনেক শোভাযাত্রা হয়ে থাকে। আপনারা কেন এরকম অশান্তি সৃষ্টি করছেন? আপনারা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুজোর অনুমতি বাতিল করে দিয়েছেন। অথচ নতুন পুজোগুলির অনুমতি দিচ্ছেন। গতকাল রাতে আপনারা আমাদের স্থানীয় ক্লাবগুলোর কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। আমরা ইন্ডি জোটের অংশ। সেই কারণেই তাদের এত রাগ।”

উল্লেখ্য, শুক্রবার অভিষেকের জন্মদিনের রাতেই দফায় দফায় সংঘর্ষ বাঁধে কালীঘাটের বাড়িতে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর অনুগামীদের সঙ্গেই স্থানীয় বিজেপির কর্মী-সমর্থকদের বচসা বাঁধে। এমনকি পরে ধস্তাধস্তি এবং ইট ছোঁড়াছুঁড়ি পর্যন্ত হয়। পাশাপাশি সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হন এবং তৃণমূলের কার্যালয় পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এছাড়া তৃণমূলের বেশ কয়েকজনকে পুলিশ জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যায় বলেও দাবি করেন অভিষেক।

আরও পড়ুন: টানা ১ সপ্তাহ বন্ধ থাকবে অফিস, আদালত! শনিবার থেকেই লম্বা ছুটি বাংলায়, দেখুন তালিকা

জানা গিয়েছে, ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি পুলিশকে লাঠি চালিয়ে পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হয়। তবে অভিষেকের দাবি ছিল, তৃণমূল কর্মীদের ১৫ মিনিটের মধ্যে না ছাড়লে থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবেন তাঁরা। সেই মতোই এদিন নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন যুবরাজ। এমনকি পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়েন। তৃণমূল সাংসদের অভিযোগ, পেরেক বসানো লাঠি নিয়ে বিজেপির কর্মীরা হামলা চালিয়েছে। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢুকতে পেরেছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের দাবি, এই ঘটনায় চার-পাঁচজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। আর এবার তুলোধোনা করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment