বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমাগত উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। সেই সময় একার কাঁধে দলের দায়িত্ব তুলে নেন তৌহিদ হৃদয় (Tawhid Hridoy)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় অর্থাৎ সিলেট টেস্টে ধৈর্য ধরে ডাবল সেঞ্চুরি করলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে হৃদয়ের এই সেঞ্চুরি তাঁর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকলো। ওপার বাংলার টাইগারের এমন দাপুটে ইনিংসের দরুণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যুক্ত হল ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।
শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপট হৃদয়ের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালান হৃদয়। ক্যারিবিয়ান বোলারদের ঘাম ছুটিয়ে 359 বলে 242 রানের অনবদ্য ইনিংস খেলেন এই দাপুটে ক্রিকেটার। 22টি চার ও 11 ছয় মেরে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন ওপার বাংলার খেলোয়াড়। দলের কঠিন সময়ে ম্যাচের হাল ধরে ডবল সেঞ্চুরি করার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছেন তৌহিদ।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করতে পেরেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের হাত থেকে এসেছিল তিনটি টেস্ট ডাবল সেঞ্চুরি। বাকিরা করেছিলেন একটি করে। এবার তাঁদের পাশেই বসলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। শুধু তাই নয়, চার নম্বরে ব্যাট করতে এসে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তাঁর দখলে। বাংলাদেশিদের মধ্যে এতদিন মুমিনুল হকের করা 115 রান ছিল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান। এবার সেই রেকর্ড ভাঙলেন হৃদয়।
আরও পড়ুন: বৃষ্টির মধ্যেই নিউজিল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতেও গুঁড়িয়ে দিল ভারত
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে এর আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 365 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই আসরে 6টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। পরবর্তীতে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ক্রমাগত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হৃদয়ের দৌলতে 386 রান তুলে দিয়েছে ওপার বাংলার দল। প্রতিবেদনটির লেখার আগে পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে 7 রান পর্যন্ত তুলেছিল ক্যারিবিয়ানরা।