=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানের গর্ব চুরমার থেকে পন্টিংকে পেছনে ফেলে ১ নম্বর, জোড়া বিশ্বরেকর্ড রোহিত-বিরাটের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুর্ধর্ষ দুই রেকর্ড গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের হাত ধরে তৈরি হলো নতুন ইতিহাস! একদিকে ওপেনিং করতে নেমে এদিন দুটি ছক্কা মেরেই পাকিস্তানের গর্ব চুরমার করে দেন রোহিত শর্মা। অন্যদিকে আজ ব্যাটে রান পাননি বিরাট কোহলি। তবে মাত্র সাত রান করেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা ব্যাটসম্যান হয়ে গিয়েছেন বিরাট।

নিউজিল্যান্ড ম্যাচেই দুই বন্ধুর দুই বিশ্বরেকর্ড

শনিবার, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 134 রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কিউইদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে 28 বলে 23 রান করেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। সেই সাথে মারেন দুটি ছক্কা। সেই সূত্রেই ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ছক্কা মারার সর্বকালীন রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত। এর আগে 50টি ছয় মেরে শীর্ষে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে শনিবার 51টি ছয় মেরে তাঁকে পেছনে ফেললেন হিটম্যান।

গোটা আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল 85 তে। আর তিনটি ছয় মারতে পারলেই ক্রিস গেইলের 87 ছক্কার সর্বকালীন রেকর্ড ভেঙে চুরমার করে দেবেন শর্মা। রোহিতের পাশাপাশি এদিন স্বল্প রান করে বড় কীর্তি অর্জন করেছেন বন্ধু বিরাট কোহলিও। ভেঙে দিয়েছেন রিকি পন্টিংয়ের বড় রেকর্ড।

আরও পড়ুন: নতুন ইতিহাস ভারতের! চিন সীমান্তের পাশে ১৩ হাজার ফুট উঁচু বায়ুসেনা ঘাঁটিতে নামল ইল্যুশিন-৭৬

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 37টি ম্যাচ খেলে 1971 রান করেছিলেন বিরাট। সঙ্গে ছিল সাতটি সেঞ্চুরি এবং 11টি হাফ সেঞ্চুরি। তবে শনিবার, 7 রান করার সাথে সাথে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর রানের সংখ্যা দিয়ে দাঁড়াল 1978 এ। আর সেই সূত্রেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করার নিরিখে রিকি পন্টিংকে পেছনে ফেললেন কোহলি। এতদিন দুজনের রান সমান থাকলেও এবার 1971 রান করা অজি ক্রিকেটারের রেকর্ড গুঁড়িয়ে দিলেন তিনি। হয়ে উঠলেন ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।

Leave a Comment