প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর (Kali Puja 2026) আগেই শীতের পরশ রাজ্য জুড়ে। উৎসবের দিনগুলিতে আপাতত স্বস্তির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal)। অর্থাৎ সব মিলিয়ে আগামীকাল (Weather Tomorrow) কালীপুজোয় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে পুজোর আনন্দে সোম থেকেই বদলাতে চলেছে আবহাওয়া। অর্থাৎ ভাইফোঁটার পরিকল্পনা হয়ত এবার ভেস্তে যেতে পারে।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস বইছে চারিদিকে। তবে সকালে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলেও দুপুর গড়াতেই আকাশে আংশিক মেঘের আনাগোনা বেড়েছে। তবে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামীকাল, দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় একই আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল রবিবার, কালীপুজোর দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। ভোর ও রাতের দিকে শীতল আমেজ বজায় থাকবে। অর্থাৎ কালীপুজোর দিন আবহাওয়া অনুকূল থাকবে। তবে কালীপুজোর পরেই বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন: আধারের ফটোকপি ছাড়া অ্যাপেই পরিচয় যাচাই, জানাল UIDAI
কলকাতায় আগামীকাল আবহাওয়া
আগামীকাল, রবিবার, শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এইমুহুর্তে তাপমাত্রার পারদও ধীরে ধীরে নামতে শুরু করেছে। নভেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িকভাবে উধাও হয়েছিল হেমন্তের পরিচিত আমেজ। তবে সেই পরিস্থিতি কাটতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। তবে সোমবার থেকে নামবে বৃষ্টি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে মঙ্গলবার থেকে সেখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।