=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিউজিল্যান্ড হারিয়ে অস্ট্রেলিয়ার গর্ব চূর্ণ করে বিশ্বরেকর্ড গড়ল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূর্ণ হল অস্ট্রেলিয়ার গর্ব! এবার নিউজিল্যান্ডকে হারিয়েই বিশ্বরেকর্ড গড়ল ভারত (Team India)। চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয়ের পর দ্বিতীয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের মধ্যে দিয়েই চলতি বছর বড় মাইলফলক অর্জন করে ফেলেছে ভারতীয় দল। গতকালের জয়ের ফলে ভারত 2026 সালে সমস্ত ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে 11 বার জিতেছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে কিউই ব্রিগেডের বিরুদ্ধে সর্বাধিক জয়ের রেকর্ড।

অস্ট্রেলিয়ার রেকর্ড গুঁড়িয়ে দিল ভারত

শনিবার, ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 134 রান তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। এদিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বারবার কমেছে ম্যাচের নির্ধারিত ওভার। যদিও শেষ পর্যন্ত DLS মেথডে 4 রানের ব্যবধানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। আর এই সাফল্যের পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সমস্ত সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বছরে সর্বাধিক জয়ের রেকর্ড গড়ে ফেলেছে রোহিত শর্মাদের দল।

এর আগে, 2005 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে 10 বার জিততে পেরেছিল। অন্যদিকে, 2008 সালে কিউই বাহিনীর বিরুদ্ধে মোট 9 বার জয় হাসিল করছিল ইংল্যান্ড দল। এবার সেই সব রেকর্ড ভেঙে দিল ভারত। হয়ে উঠল নিউজিল্যান্ডকে এক বছরে সবচেয়ে বেশিবার হারানো প্রথম দল। তবে বলে রাখা প্রয়োজন, 2005 সালে 12টি ম্যাচের মধ্যে দশটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানে ভারত এবছর 16টি ম্যাচ খেলে 11টি ম্যাচে জিততে পেরেছে।

আরও পড়ুন: ইজরায়েলে শেষ নেতানিয়াহুর রাজত্ব, আইজেনকোটকে সরকার গড়ার ডাক রাষ্ট্রপতির

প্রসঙ্গত, চলতি বছর সমস্ত সংস্করণেই দুর্দান্ত খেলেছে ভারত। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরমেন্স ছিল অনবদ্য। চলতি বছর কিউইদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল টিম ইন্ডিয়া। সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করছেন ক্রিকেট ভক্তরা।

Leave a Comment