=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৫০-র কম পড়ুয়ার উচ্চ প্রাথমিক স্কুলকে হাইস্কুলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব

সহেলি মিত্র, কলকাতা: পড়ুয়ার সংখ্যা কম থাকা উচ্চ প্রাথমিক স্কুলগুলিকে কাছাকাছি হাইস্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে যুক্ত (School Merger) করার পরিকল্পনা নিয়ে পদক্ষেপ শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় শিক্ষা দফতর। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা), পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দফতর থেকে ৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা একটি নির্দেশিকায় কম পড়ুয়া থাকা উচ্চ প্রাথমিক স্কুলগুলির তথ্য ও প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ৫০-এর কম, সেগুলির ক্ষেত্রে নিকটবর্তী হাইস্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে সংযুক্তিকরণের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শকের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, কিছু স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এরও কম। ফলে ওই স্কুলগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যথাযথ ব্যবহার এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি বিবেচনা করে সংযুক্তিকরণের প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে, রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর বিধান মেনে এই প্রক্রিয়া খতিয়ে দেখতে হবে।

সাব-ইনস্পেক্টরদের কাছে তথ্য চাইল শিক্ষা দফতর

এই বিষয়ে সংশ্লিষ্ট সার্কেলের সাব-ইনস্পেক্টর অব স্কুলসদের কাছে রিপোর্ট চেয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। নির্দিষ্ট ফরম্যাটে প্রতিটি উচ্চ প্রাথমিক স্কুলের নাম, UDISE কোড, সার্কেলের নাম, ব্লক, মোট পড়ুয়ার সংখ্যা এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যা জানাতে হবে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে নিরাপত্তায় জোর, পুলিশের গাড়িতে চেপে গোটা এলাকা পরিদর্শন মন্ত্রী অগ্নিমিত্রার

পাশাপাশি, কোন কাছাকাছি হাইস্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ প্রাথমিক স্কুলটিকে যুক্ত করার প্রস্তাব করা হচ্ছে, সেই স্কুলের নাম ও UDISE কোডও উল্লেখ করতে হবে। প্রস্তাবিত স্কুলের সার্কেল, ব্লক এবং দুই স্কুলের মধ্যে দূরত্বের তথ্যও রিপোর্টে দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় মন্তব্য বা অন্যান্য তথ্য জানানোর জন্যও আলাদা জায়গা রাখা হয়েছে।

রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর

নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সাব-ইনস্পেক্টরদের ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অজয় কুমার মহাপাত্র এই নির্দেশ জারি করেছেন। রাজ্যস্তরের বৈঠকে দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে বড় মন্তব্য করেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি লেখেন, ‘উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মূল উদ্দেশ্য ছিল, যেসব এলাকার ছাত্রছাত্রীদের এক কিলোমিটারের বেশি দূরে যেতে হয়, সেখানে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবে সেই ভৌগোলিক নীতি উপেক্ষা করে অনেক হাইস্কুলের কাছাকাছি বিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর অভাবে সেগুলি পড়ুয়াদের আস্থা অর্জন করতে পারেনি। ফলে অনেক অভিভাবক সন্তানদের বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করতে বাধ্য হয়েছেন। তাই শুধুমাত্র পড়ুয়ার সংখ্যা দিয়ে বিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণ না করে ভৌগোলিক অবস্থান, পরিকাঠামো ও বাস্তব পরিস্থিতি বিচার করতে হবে। যেসব বিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুললে পড়ুয়ার সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে রেখে প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা করা হোক।’

 

 

Leave a Comment