=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তেজস থেকে বড় সাফল্য পেতে কী করা উচিত? ভারতকে পথ দেখাচ্ছে এই ছোট্ট দেশ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধুমাত্র দেশীয় প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে যুদ্ধবিমান তৈরি করলেই যে সাফল্য আসবে, এমনটা নয়। উৎপাদনের গতি থেকে শুরু করে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি ভাগাভাগি এবং বিদেশের বাজারে প্রবেশ, সবকিছুকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। তেজসকে (HAL Tejas) আরও শক্তিশালী করে তুলতে কী কী করতে হবে, সেটাই যেন ভারতকে (India) শিখিয়ে দিল ছোট্ট দেশ দক্ষিণ কোরিয়া! শুধুমাত্র দেশীয় প্রযুক্তির উপর ভরসা না করে, তারা আন্তর্জাতিক অংশীদারিত্বকেও গুরুত্ব দিয়েছে।

ভারতকে পথ দেখাচ্ছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া তাদের  KF-21 তৈরির ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির পাশাপাশি অবশ্যই আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে। ইন্দোনেশিয়া এই প্রকল্পে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। এর ফলে শুধুমাত্র যুদ্ধবিমান তৈরিই নয়, সেই সাথে উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যতের রফতানির বাজার তৈরির পথও প্রশস্ত হচ্ছে দক্ষিণ কোরিয়ার। জানা যাচ্ছে, সব ঠিকঠাক চললে চলতি বছরই দেশটির বিমান বাহিনীতে তাদের প্রথম KF-21 যুদ্ধবিমান যুক্ত হতে পারে।

বিশ্লেষক মহলের একাংশ বলছেন, দক্ষিণ কোরিয়ার দেখানো পথ ধরে ভারতের তেজস যুদ্ধবিমানের ক্ষেত্রেও এমন একটি হাইব্রিড মডেলের সুযোগ রয়েছে। এক্ষেত্রে দেশীয় নকশা ও উৎপাদন বজায় রেখেই বিদেশি প্রযুক্তি, যৌথ উৎপাদন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। যদিও ইতিমধ্যেই ভারতের K9 Vajra প্রকল্পে দক্ষিণ কোরিয়ার Hanwha Aerospace ও ভারতীয় সংস্থার সহযোগিতা ইতিমধ্যেই একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

আরও পড়ুন: ফের মুস্তাফিজুর রহমানকে কিনতে চলেছে KKR! বড় খবর

আসলে দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ ভারতকে শিক্ষা দিয়েছে যে, প্রতিরক্ষা ক্ষেত্রে শুধুমাত্র নিজের দেশেই সবকিছু তৈরি করার লক্ষ্য যথেষ্ট নয়। দ্রুত উৎপাদন, প্রযুক্তি অর্জন, সরবরাহ-শৃঙ্খল শক্তিশালী করা এবং বিদেশি বাজারে জায়গা দখল করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দক্ষিণ কোরিয়ার KF-21 সহ অন্যান্য প্রতিরক্ষা প্রকল্প ভারতকে সেই পথটাই দেখিয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে ভারত যদি তেজস কর্মসূচিতে দেশীয় সক্ষমতার পাশাপাশি কৌশলগত সহ উৎপাদন ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারে, তবে প্রতিরক্ষা শিল্পে ভবিষ্যতে উৎপাদন এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই বাড়তি সুবিধা মিলবে, বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল।

Leave a Comment