=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ২২ বছর বয়সে বিনা কোচিংয়ে প্রথম প্রচেষ্টাতেই UPSC ক্র্যাক লাইনম্যানের কন্যার

অনন্যা সরকার, পাঞ্জাব: অনেকেই মনে করেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার থেকে পড়াশোনা করা প্রয়োজন। সেই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করে পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার বাসিন্দা ২২ বছর বয়সী রাসনীত কৌর ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৫১তম স্থান অর্জন করে নিয়েছেন (UPSC Success Story of Rasneet Kaur)। উল্লেখযোগ্যভাবে, তিনি কোনও কোচিংয়ের সাহায্য ছাড়াই প্রথম ,প্রচেষ্টাতে এই সাফল্য লাভ করেছেন। 

বিনা কোচিংয়ে প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি ক্র্যাক

খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা রাসনীত তাঁর নিষ্ঠা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং অসাধারণ দৃঢ়সংকল্পের মাধ্যমে প্রমাণ করেছেন যে, সাফল্যের জন্য বড় শহরে থাকা বা ব্যয়বহুল কোচিং সেন্টারে পড়াশোনা করা অপরিহার্য নয়। তাঁর বাবা, জসউইন্দর সিং, পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (PSPCL)-এ লাইনম্যান হিসেবে কাজ করেন। পারিবারিক সীমাবদ্ধতা সত্ত্বেও, দেশের অন্যতম কঠিন এই পরীক্ষায় রাসনীত নিজের সাফল্যের পথ নিজেই তৈরি করেছেন।

পরীক্ষার প্রস্তুতির জন্য, রাসনীত প্রায় এক বছর ধরে বাড়িতে বসেই নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা করতেন। তিনি কোনো ব্যয়বহুল প্রাইভেট টিউশনের বা অনলাইন কোচিংয়ের ওপর নির্ভর করেননি। বরং অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষামূলক ম্যাটেরিয়াল এবং ডিজিটাল রিসোর্স ব্যবহার করে স্ব-অধ্যয়ন করতেন। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজের পড়াশোনার কৌশল তৈরি করেছিলেন এবং পরীক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তুতি নিয়েছিলেন।

আরও পড়ুন: সরকারি চাকরি ছেড়ে বিনা কোচিংয়ে UPSC-র প্রস্তুতি, দেড় বছরের প্রচেষ্টাতেই আজ IAS যতীন

প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু তাঁদের মধ্যে খুব অল্প সংখ্যক প্রার্থীই সফল হন। মাত্র ২২ বছর বয়সে, প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় স্তরে ৫১তম স্থান অর্জন করা রাসনীত-এর মেধার পাশাপাশি, তাঁর একাগ্রতা ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবছর ৬ মার্চ ঘোষিত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি সারা দেশে ৫১তম স্থান অধিকার করে নিয়েছেন।

রাসনীতের এই সাফল্য সেইসব তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে, যারা হয়তো আর্থিক সীমাবদ্ধতা বা কোচিং সুবিধার অভাবকে নিজেদের স্বপ্ন পূরণের পথে বাধা বলে মনে করেন। তিনি প্রমাণ করেছেন যে, শৃঙ্খলা, সঠিক দিকনির্দেশনা, নিরন্তর কঠোর পরিশ্রম এবং হাতের কাছে থাকা সামান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার করেও কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় সফল হওয়া যায়। রাসনীতের এই সাফল্যে খুশি তাঁর পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে স্থানীয় সম্প্রদায়ের মানুষরা। তাঁরা অজস্র অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।  একজন লাইনম্যানের কন্যার এই কৃতিত্ব কেবল তাঁর পরিবারের জন্যই নয়, বরং সমগ্র পাঞ্জাব রাজ্যের জন্যই গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Comment