=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

IPL এ যুক্ত হচ্ছে নতুন দুই দল! কী নাম? জানুন সব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হতে এখনও বেশ দেরি। তার আগেই এবার প্রকাশ্যে এলো বড় খবর। শোনা যাচ্ছে, খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগটিতে আরও নতুন দুটি ফ্রাঞ্চাইজি বা দল যুক্ত করার পরিকল্পনা করছে (IPL New Teams)। রিপোর্ট বলছে, মহারাষ্ট্রের পুনে এবং গুজরাতের ভদোদরা শহরটি নতুন দুই দল হিসেবে শিরোনামে উঠে আসছে। আপাতত যা খবর, সবকিছু ঠিকঠাক চললে 2028 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে পারে মোট 12টি দল।

সম্ভাবনা খতিয়ে দেখছে বোর্ড

রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন দুটি ফ্রাঞ্চাইজিকে যুক্ত করা যায় কিনা তা নিয়ে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দপ্তরে। বর্তমানে গোটা সম্ভাবনাটাই খতিয়ে দেখছে BCCI। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানায়নি ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে সূত্র যা বলছে তাতে, কিছু বাণিজ্যিক কারণ এবং বিনিয়োগকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়েই IPL এ নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি বা দলকে অন্তর্ভুক্ত করতে পারে বোর্ড।

বলা বাহুল্য, এর আগে 2011 থেকে 2013 সাল পর্যন্ত পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া নামক দল IPL এর অংশ ছিল। পরবর্তীতে 2016 ও 2017 মরসুমে তার নাম বদলে হয় রাইজিং পুনে সুপারজায়ান্ট। 2017 সালের টুর্নামেন্টের ফাইনালে ওঠার পর মুম্বই ইন্ডিয়ান্স দলের কাছে হেরে গিয়েছিল পুনে। এক কথায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সাথে পুনে শহরটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কারণে ফের ওই শহরের নামেই নতুন দল যুক্ত হতে পারে এই টুর্নামেন্টে।

আরও পড়ুন: সুরেশ রায়নার ক্রিকেট কেরিয়ার ধ্বংস করেছেন বিরাট কোহলি? জানালেন নিজেই

অন্যদিকে গুজরাত টাইটন্স আহমেদাবাদের দল। ফলে নতুন করে গুজরাতের ভদোদরা শহরের নামে নতুন একটি দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত হয়ে গেলে IPL এ গুজরাত থেকেই দুটি দল খেলবে। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2023-27 সম্প্রচার অধিকার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন বাণিজ্যিক সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে চায়। এখন দেখার, শেষ পর্যন্ত 2028 সালের IPL এ নতুন দুই দল হিসেবে কাদের আবির্ভাব ঘটে।

Leave a Comment