=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘দেখা হোক ভৌগোলিক অবস্থানও’, স্কুল সংযুক্তি নিয়ে বিকাশ ভবনে প্রস্তাব শিক্ষকদের

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বড় দাবি জানাল শিক্ষক মহল। রাজ্যের স্বল্প পড়ুয়াবিশিষ্ট উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির সংযুক্তিকরণ নিয়ে এবার সরব হল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ (Sikshanuragi United Association)। স্কুলগুলির সংযুক্তিকরণ (School Merger), পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক পুনর্বিন্যাসের ক্ষেত্রে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানিয়ে ১০ নভেম্বর ২০২৬ তারিখে রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী এবং স্কুলশিক্ষা কমিশনারের কাছে একটি লিখিত প্রস্তাব জমা দিয়েছে সংগঠনটি।

বড় দাবি জানালেন শিক্ষকরা

সংগঠনের বক্তব্য, স্কুল সংযুক্তিকরণের বিরোধিতা তারা করছে না। তবে কোনও বিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র পড়ুয়ার সংখ্যা বিবেচনা করা উচিত নয়। সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান, বিদ্যালয়গুলির মধ্যে দূরত্ব, পরিকাঠামো এবং আগামী দিনে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধির সম্ভাবনাকেও গুরুত্ব দিতে হবে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবি, উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মূল উদ্দেশ্য ছিল এলাকার ছাত্রছাত্রীদের কাছাকাছি শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে হাইস্কুলের কাছাকাছি উচ্চ প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে। পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর অভাবে বহু স্কুলে পড়ুয়ার সংখ্যা কমেছে। এর ফলে অনেক অভিভাবক বেসরকারি বিদ্যালয়ের দিকে ঝুঁকছেন।

আরও পড়ুন: বাংলাদেশের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩ জন ছাত্র

স্কুল সংযুক্তিকরণ, শিক্ষক নিয়োগ ও বদলি নিয়ে বড় আপডেট

এই পরিস্থিতিতে সংগঠনটি সরকারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছে। প্রথমত, ভৌগোলিক অবস্থান, বিদ্যালয়গুলির দূরত্ব এবং বাস্তব প্রয়োজন বিবেচনা করে যেখানে সংযুক্তিকরণ জরুরি, সেখানেই তা করা হোক। অন্যদিকে, যেসব বিদ্যালয়ে পরিকাঠামোর উন্নয়ন এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে পড়ুয়ার সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেগুলিকে সংরক্ষণ করে উন্নয়নের ব্যবস্থা করা হোক।

দ্বিতীয়ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে অনুমোদিত পদ ও নির্ধারিত যোগ্যতা অনুযায়ী পর্যাপ্ত স্নাতক শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থাও করতে হবে।তৃতীয়ত, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অনার্স ও স্নাতক যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম এবং অনুমোদিত শূন্যপদ অনুযায়ী নিকটবর্তী বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক স্তরে বদলির বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এর ফলে উচ্চমাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক শিক্ষক ঘাটতি পূরণের পাশাপাশি শিক্ষকদের যোগ্যতার যথাযথ ব্যবহার এবং সরকারি অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তাদের মত।

সব মিলিয়ে, রাজ্যের উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে সংযুক্তিকরণ, পরিকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক পুনর্বিন্যাসের জন্য একটি সুসংহত নীতি গ্রহণের আবেদন জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। এখন সরকারের তরফে এই প্রস্তাবের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে শিক্ষক মহলের।

এই বিষয়ে কিংকর অধিকারী লিখেছেন, ‘যথাযথ পরিকল্পনা অনুযায়ী মার্জ করা হোক। উচ্চ প্রাথমিক বিদ্যালয় অনার্স এবং পিজি ক্যাটাগরির শিক্ষকদের কাছাকাছি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে বদলি করার দাবিও তুলে ধরা হলো। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক স্তরের শিক্ষকদের নিয়োগ করা হোক। প্রয়োজন মত শিক্ষা কর্মীও নিয়োগ করতে হবে।’

Leave a Comment