=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড উত্থান, দেখুন আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: অপরিশোধিত তেলের দামের হ্রাস আর বিদেশী তহবিলের প্রবাহ বৃদ্ধির উপর ভর করে মার্কিন ডলারের বিপরীতে মঙ্গলবার আরও শক্তিশালী হল ভারতীয় রুপি (Indian Rupee)। সোমবার লেনদেন শেষে ডলারের বিপরীতে রুপির মূল্য ৫ পয়সা বেড়ে ৯৩.৯৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। তবে আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই এটা একধাক্কায় ৫৫ পয়সা দাম বেড়ে ৯৩.৪০ টাকায় এসে পৌঁছেছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারতীয় মুদ্রার এই ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

ডলারের বিপরীতে ফের রেকর্ড উত্থান ভারতীয় রুপির

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে সোমবার রুপির লেনদেন  শুরু হয়েছিল ৯৩.৮৫ টাকার কাছাকাছি। তবে লেনদেনে এটি সর্বোচ্চ ৯৩.৬৯ টাকা আর সর্বনিম্ন ৯৪.১১ টাকার স্তর স্পর্শ করে। যদিও এর আগে গত শুক্রবার রুপির দামে বিরাট লম্ফন দেখা গিয়েছিল, যেখানে ৪৩ পয়সা বেড়ে ক্লোজিং হয়েছিল ৯৩.৯৮ রুপিতে। তবে আজ সকালে বাজার খুলতেই একেবারে ইতিবাচক প্রভাব দেখা গেল মুদ্রার গ্রাফে। একধাক্কায় ৫৫ পয়সা দাম বেড়েছে ভারতীয় টাকার, যা রেকর্ড উত্থান বলা চলে।

এ বিষয়ে বিশেষজ্ঞ দিলীপ পারমার জানিয়েছেন, মার্কিন ডলার সূচকের নমনীয় ভাব আর তেলের বাজারের দরপতন রুপিকে দিনের পর দিন শক্তি জোগাচ্ছে। যদিও সামনে আসতে চলা মার্কিন মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থানে রয়েছেন। স্বল্প মেয়াদে ডলার-রুপি জোড়ার ক্ষেত্রে ৯৩.৫০ টাকাকে একটি বড় সাপোর্ট হিসেবেই দেখা যাচ্ছে। পাশাপাশি ৯৪.৩০ টাকাকে রেজিস্ট্যান্স হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ফের ধাক্কা! বিরাট দাম বাড়াল Surf Excel, Rin, Wheel-র

বলাবাহুল্য, আজ ডলার ইনডেক্স ০.৪৫% কমে ১০১.৮৩-তে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৮০% কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭.৫৩ ডলারে, যেখানে দিন কয়েক আগেই তা ১১০ ডলারের উপরে লেনদেন হচ্ছিল। এদিকে গত শুক্রবার দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীরা ১৩,৭৪৯.৮২ কোটি টাকার শেয়ার কিনেছেন বলেই খবর। এ বিষয়ে এক বিশেষজ্ঞ বলছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ আর আন্তর্জাতিক বাজারে ডলারের ওঠানামার উপর রুপির আগামী দিনের গতিপ্রকৃতি নির্ভর করছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, গত ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৬৯১ বিলিয়ন ডলার কমে ৭১৭.০৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Leave a Comment