=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশ-পাকিস্তানের সামরিক চুক্তি, গোয়েন্দা তথ্য ভাগাভাগি! বিপদে পড়বে ভারত?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও কাছাকাছি আসছে বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তান (Pakistan)। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত A2AST Agreed অ্যাক্ট বাস্তবায়ন করা নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে ঢাকায়। আসলে এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য, দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান থেকে শুরু করে যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা। আর এই ঘটনা ভারতের উদ্বেগ বেশ খানিকটা বাড়িয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না!

ভারতের চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ, পাকিস্তান?

বাংলাদেশ চিরকালই অভিযোগ করে আসছে, ভারত থেকে নাকি জোর করে সীমান্ত দিয়ে ওপার বাংলায় পুশ ইন করা হচ্ছে। সে কারণেই ঢাকার প্রধান উদ্দেশ্য, সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশ থেকে যাতে জোর করে কাউকে বাংলাদেশে না পাঠানো হয় তা নিশ্চিত করা! সেই মতোই, A2AST’ অর্থাৎ আর্মি টু আর্মি স্টাফ টক প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাসেই। এ নিয়ে প্রথম বৈঠক হয়েছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, 2025 সালের 3 নভেম্বর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ এবং পাকিস্তান আর্মি টু আর্মি স্টাফ টক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একে অপরের মধ্যে দ্রুত সামরিক তথ্য আদান-প্রদান, যৌথ সামরিক মহড়া এবং অন্যান্য সামরিক পর্যায়ের যোগাযোগ বাড়াতে চাইছে। রিপোর্ট বলছে, গতকাল অর্থাৎ 9 নভেম্বর, দুই দেশের মধ্যে সমঝোতার বাস্তবায়নের জন্য একটি বৈঠক হয়েছিল ঢাকায়। পাকিস্তানের মেজর জেনারেল কাশিফ আবদুল্লার নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে রয়েছে। অন্যদিকে এদিন বাংলাদেশের পক্ষ থেকে ওই বৈঠকে নেতৃত্ব দেন  সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে যানবাহন চলাচলে বিধিনিষেধ, বিজ্ঞপ্তি রেলের

জানা যায়, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ওই বৈঠকে সংঘাতের পরিস্থিতিতে সামরিক তথ্য ও কৌশলগত অপারেশনাল পরিকল্পনা নিয়েও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েকটি রিপোর্ট বলছে, বাংলাদেশ সফরে পাকিস্তান সেনার পক্ষ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত তুরস্কের একটি ড্রোনের সিমুলেটরও প্রদর্শন করা হয়েছিল। ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে হওয়ার টানাপোড়েনের আবহে আচমকা ঢাকার সাথে ইসলামাদের সামরিক যোগাযোগ বৃদ্ধির এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের।

Leave a Comment