বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীপাবলির পর লাহোরের বায়ু দূষণ (Air Pollution) মাত্রা ছাড়িয়েছে। আর সেই ঘটনায় এবার ভারতকে দুষল পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশ পরিবেশমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের দাবি, দীপাবলি উপলক্ষ্যে ভারতে পোড়ানো বাজির ধোঁয়া সীমান্ত পেরিয়ে বাতাসের মাধ্যমে পাকিস্তানের লাহোরে ঢুকে গিয়েছে। এর কারণেই লাহোর প্রদেশের বায়ু দূষণ পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে বলেই মনে করছেন পশ্চিমের দেশের মন্ত্রী। জানি রাখি, মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় শীর্ষে ছিল লাহোর।
বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান
গতকাল, পাকিস্তানের লাহোরের বায়ু দূষণের মাত্রা সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল। এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হয়েছিল পাক প্রদেশটি। সুইস সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী, শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI পৌঁছেছিল 263-তে, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। শুধু তাই নয়, ওই একই সময়ের মধ্যে লাহোরের PM2.5-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকার তুলনায় 36.2 গুণ বেশি ছিল।
এসব নিয়ে পাকিস্তানের পাঞ্জাব সরকারের বক্তব্য, দীপাবলিতে ভারতীয়রা বাজি পুড়িয়েছিলেন, পরবর্তীতে সেই বাজির ধোঁয়া-বাতাসের কনার সাথে মিশে সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। পরে তা লাহোরের বাতাসকে দূষিত করে। আর ঠিক সেই কারণেই নাকি লাহোরের পরিবেশ দূষণ বেড়েছে। অন্যদিকে পরিবেশ বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, শুধুমাত্র বাজির ধোঁয়া নয় বরং গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং কৃষিজ বর্জ্য পোড়ানোর ধোঁয়াও উত্তর ভারত ও পাকিস্তানের শীতকালীন দূষণের সবচেয়ে বড় কারণ।
আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে কিনল পাঞ্জাব, কত টাকায়?
প্রসঙ্গত, এর আগেও দূষণের জন্য ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। তবে কোনও ক্ষেত্রেই এর স্বপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দাঁড় করাতে পারেনি ইসলামাবাদ। এবারেও তা করতে ব্যর্থ পশ্চিমের দেশ। প্রাথমিকভাবে লাহোরের দূষণের জন্য দিল্লিকে দায়ী করা হলেও পরবর্তীতে পাকিস্তানের বায়ু-মান সংক্রান্ত বিশ্লেষণেই বলা হয়েছে, লাহোরের দূষণের জন্য সরাসরি ভারতকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ বা তথ্য নেই। পাকিস্তানের এমন অভিযোগে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক।