=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেয়ে গেলেন সঞ্জু স্যামসন, খেলবেন এই টুর্নামেন্টে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব পেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামার আগেই ভারতীয় তারকাকে অধিনায়ক করে দিল কেরালা (Kerala)। 18 সদস্যের দলের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারের কাঁধে। আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ টুর্নামেন্টটি, জানুয়ারির পর ফের কেরালার হয়ে মাঠে নামবেন সঞ্জু স্যামসন। শেষবারের মতো, বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরির বিরুদ্ধে কেরালার হয়ে মাঠে নেমেছিলেন সঞ্জু। পরবর্তীতে মার্চে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামাল দেখিয়েছিলেন তিনি।

সঞ্জুর কাঁধে এখন অধিনায়কের দায়িত্ব

সম্প্রতি এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের অংশ ছিলেন সঞ্জু। শুধু তাই নয়, সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। সেইসব আসরে নিজের ক্ষমতা জানান দেওয়ার পর এবার ঘরোয়া ক্রিকেটে নিজের দল কেরালাকে নেতৃত্ব দিতে চলেছেন স্যামসন। বলে রাখি, আগামী 14 নভেম্বর, ভারতীয় সময় দুপুর সাড়ে চারটেতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে কেরালা। এই ম্যাচ অনুষ্ঠিত হবে কেরালার মোহালির পিসিএ স্টেডিয়ামে।

বলা বাহুল্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফির সি গ্রুপে রয়েছে কেরালা। ওই একই গ্রুপে রয়েছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, পুদুচেরি এবং ত্রিপুরাও। কাজেই এই দলগুলি গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে সে কথা বলাই যায়। অনেকেই হয়তো জানেন, গত সিজনে কেরালাকে নেতৃত্ব দিয়েছিলেন সঞ্জুই। সেবার অবশ্য এই গ্রুপে চতুর্থ স্থানে খেলা শেষ করেছিল দলটি।

আরও পড়ুন: লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরে পরিণত হতেই ভারতকে দায়ী করল পাকিস্তান

অধিনায়ক হিসেবে সে অর্থে কেরালাকে সাফল্য পাইয়ে দিতে না পারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন। গতবার 6 ইনিংসে অংশ নিয়ে করেছিলেন 233 রান। যার ফলে কেরালার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন তিনি। এবারেও যেহেতু অধিনায়কের দায়িত্ব কাঁধে, ফলে ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালানোর পাশাপাশি দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

Leave a Comment