সহেলি মিত্র, কলকাতাঃ পুরুলিয়া মানেই হল রুক্ষ্ম, লালমাটির জায়গা। আবার পুরুলিয়া (Purulia Tourism) মানেই হল শাল-মহুয়ার জায়গা। শীত হোক বা বর্ষা, একদম গ্রীষ্মকাল ছাড়া এই জায়গা ভ্রমণের জন্য একদম আদর্শ। যারা কম বাজেটের মধ্যে পাহাড় ভ্রমণ করতে চান তাঁদের কাছে এই জায়গা স্বর্গের থেকে কম নয়। আপনিও কি বারবার পুরুলিয়া গিয়েছেন? কিন্তু জানেন কি, এখানে রয়েছে এমন একটি সুন্দর জলপ্রপাত যা দেখলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না? আজ কথা হচ্ছে ‘শিউনুরি জলপ্রপাত’ (Shunuri Waterfall) নিয়ে।
একদিনের ছুটিতে ঘুরে আসুন সুন্দর ‘শিউনুরি জলপ্রপাত’ থেকে
আসানসোলের খুব কাছে এবং পুরুলিয়া জেলার সন্তুড়ির কাছে শিউনুরি গ্রামে রয়েছে শিউনুরি জলপ্রপাত।। এই জায়গা বলতে গেলে এখনও অনেকের কাছে অচেনা, ভ্রমণের ভাষায় ভার্জিনই বলা চলে। যারা জল ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যের মধ্যে থাকতে পছন্দ করেন, তাঁদের এই জায়গাটি ভালো লাগবে গ্যারান্টি।
এই শিউনুরি ওয়াটারফল পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকা এক অফবিট প্রাকৃতিক ঠিকানা। এখানে এলে ভাবতে বাধ্য হবেন, পুরুলিয়ার বুকে এমন জায়গাও রয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হল, শিউনুরি বার্নপুরের খুব কাছেই অবস্থিত। অর্থাৎ আসানসোল-বার্নপুরের বাসিন্দারাও এত সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারেন। সামনেই আবার শীতকাল রয়েছে।
আরও পড়ুন: তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকওয়ান’! দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে বৃষ্টির আভাস, আজকের আবহাওয়া
শীতের পিকনিকের জন্য এই অফবিট ঠিকানার থেকে ভালো কিছু হতেই পারে না। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে একটু অন্যরকম সময় কাটাতে চাইলে ঘুরে দেখতে পারেন শিউনুরি জলপ্রপাত।
কীভাবে পৌঁছাবেন?
প্রথমে ট্রেনে করে পুরুলিয়া তারপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে এখানে পৌঁছে যেতে পারেন। এছাড়া আসানসোল-বার্নপুর হয়েও আপনি এখানে আসতে পারেন।