=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিবিআই-র উদ্ধার করা OMR-র ভিত্তিতেই নিয়োগ? মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি আন্দোলনকারীদের

সহেলি মিত্র, কলকাতাঃ এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন SSC চাকরিহারা শিক্ষকরা। ২০১৬ সালের SSC-র প্রথম SLST এবং তৃতীয় RLST-র যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য পৃথকভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোলা চিঠি দিয়েছেন চাকরিহারা ও অনশনকারী মঞ্চ। সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল ২০২৫ সালের নির্দেশ মেনে দ্রুত স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে।

মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি চাকরিহারা শিক্ষকদের

মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাসের স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল ২০২৫ সালের রায়ে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁদের নির্দিষ্টভাবে অযোগ্য বা দাগি হিসেবে চিহ্নিত করা হয়নি, সেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য নতুন করে নির্বাচন প্রক্রিয়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রার্থীদের বয়সের ছাড় এবং বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তৎকালীন প্রধান শিক্ষা সচিব বিনোদ কুমার ২০১৬ সালের SSC প্যানেলে ঘোষিত সংশ্লিষ্ট শূন্যপদের ভিত্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়া আয়োজনের বিষয়ে মত প্রকাশ করেছিলেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের সঙ্গে বৈঠকে বিনোদ কুমার জানিয়েছিলেন, CBI-এর উদ্ধার করা OMR শিটের তথ্যের ভিত্তিতে পুরনো নিয়োগের জন্য পৃথক নির্বাচন প্রক্রিয়া আয়োজনের পরিকল্পনা ছিল। সেই মূল্যায়ন পদ্ধতিতে OMR-এ ৫৫, শিক্ষাগত যোগ্যতায় ৩৫, পার্সোনালিটি টেস্টে ৫ এবং ডেমোনস্ট্রেশনে ৫ নম্বর রাখার কথা ছিল। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রেও একইভাবে নিয়োগ প্রক্রিয়া আয়োজনের দাবি জানানো হয়েছে।

বড় দাবি আন্দোলনকারীদের

অন্যদিকে, SLST-2/2025 পরীক্ষার সঙ্গে ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের সরাসরি কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছে মঞ্চ। তাদের বক্তব্য, নতুন পরীক্ষাটি সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন শূন্যপদ এবং উন্মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে আয়োজন করা হয়েছে। সেখানে ২০১৬ সালের প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হলেও বিভিন্ন বিষয় ও সংরক্ষিত বিভাগে শূন্যপদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। ফলে নতুন পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালের যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: কিস্তওয়ারে নিখোঁজ ২ পুলিশ কর্মীকে হত্যা, উদ্ধার হল গুলিবিদ্ধ দেহ

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল ২০২৫ সালের নির্দেশ মেনে ২০১৬ সালের প্রথম SLST ও তৃতীয় RLST-র যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য পৃথকভাবে নতুন ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা করা হোক। CBI-এর উদ্ধার করা OMR তথ্যের ভিত্তিতে ৫৫ নম্বর OMR, ৩৫ নম্বর শিক্ষাগত যোগ্যতা, ৫ নম্বর পার্সোনালিটি টেস্ট এবং ৫ নম্বর ডেমোনস্ট্রেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান হবে, এমনটাই আশা চাকরিহারা ও অনশনকারী মঞ্চের সদস্যদের।

Leave a Comment