=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের বাড়িতে বুলডোজার অভিযানের জের, এবার কমিশনকে চিঠি তৃণমূল সাংসদের

সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার সাতসকালেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে চলে বুলডোজার। অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে থাকা পুলিশ কিয়স্ক সরিয়ে নিয়েছে এদিন পুরসভা। তবে সেই ঘটনায় এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, কমিশনে দায়ের করা অভিযোগপত্রে তিনি ভয় দেখানো এবং তৃণমূলের প্রতীক বিবাদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন।

নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন অভিষেক

আসলে বৃহস্পতিবার সকালে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকরা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালান। পুরসভার তরফ থেকে জানানো হয় যে ফুটপাতের উপর থাকা বাঁশের তৈরি কাঠামোটি স্থানীয় পথচারীদের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করছিল। তাই সেটিকে সরিয়ে ফেলা হচ্ছে। তবে নির্বাচন কমিশনে পাঠানো অভিযোগপত্রে অভিষেকের তরফ থেকে দাবি করা হয়েছে যে ১২ নভেম্বর ভোররাতে সরকারি আধিকারিকরা সেখানে গিয়ে পুলিশের বসানো নিরাপত্তা গেট ভেঙে দেন। পাশাপাশি এর আগে ৬ এবং ৭ নভেম্বর মধ্যরাতে তাঁর বাড়ি ও অফিসে একদল লোক হামলা চালিয়েছিল। এছাড়া ১০ ও ১১ নভেম্বর সেখানে নজরদারি চালানো হয় বলেও অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ।

অভিষেকের দাবি, বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুলিশ কর্মীদের মদতে তাঁর বাড়িতে ঢুকে নির্বাচন কমিশনে বিচারাধীন প্রতীক মামলার নথিপত্র আর হলফনামা জোরপূর্বক দখল করার চেষ্টা করতে পারেন। সেই কারণে কমিশনের কাছে ওই মামলার নথিপত্র সংরক্ষণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বলাবাহুল্য, অভিষেকের জন্মদিনের রাতেই তাঁর কালীঘাটের বাড়ির সামনে সংঘর্ষ বাঁধে তৃণমূল এবং বিজেপি কর্মীদের। এমনকি তৃণমূল সাংসদকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ।

আরও পড়ুন: চুঁচুড়া ও চন্দননগরের টোটো নিয়ন্ত্রণে জেলা পুলিশ, আর অন্য শহরে ঢুকতে পারবে না ই-রিক্সা

এ নিয়ে আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “হাজার হাজার বুলডোজার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না। বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কেন্দ্র ও রাজ্য সরকার যা পারে করুক আমি অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এক ইঞ্চিও পিছু হটব না।”

Leave a Comment