=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে ফের বদলে গেল ভারতীয় রুপির দাম, দেখুন আজকের রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে টানা কয়েকদিন দাম বাড়ছিল ভারতীয় রুপির (Indian Rupee)। তবে বৃহস্পতিবার বাজার খুলতেই দেখা গেল বিপরীত চিত্র। এদিন সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে রুপির মান ৬ পয়সা কমে ৯৩.৭৭-এ নেমে আসে। ডলার শক্তিশালী হওয়ার কারণেই রুপির এই দরপতন। এমনকি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৯৩.৯৪-র স্তরে গিয়ে ঠেকে। স্বাভাবিকভাবে রুপির এই দরপতন আবারও ভাবাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংককে।

ডলারের বিপরীতে ফের দাম কমল ভারতীয় রুপির

এদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ভারতীয় টাকা ৯৩.৭৩-র কাছাকাছি লেনদেন শুরু করে এবং পরবর্তী সময়ে ৯৩.৭৭-র পর্যায়ে পৌঁছয়, যা আগের দিনের তুলনায় ৬ পয়সা কম। অন্যদিকে বুধবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ৬ পয়সা বেড়ে ৯৩.৭১-এ দাঁড়িয়েছিল। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশী পুঁজির ধারাবাহিক প্রত্যাবর্তন এবং অপরিশোধিত তেলের দাম কিছুটা কম থাকায় রুপির গতি এখনও ইতিবাচক রয়েছে। যদি এই প্রভাব বজায় থাকে, তাহলে ডলার বনাম রুপির বিনিময় হার ৯৩.৫০-র দিকে যেতে পারে, যেখানে ৯৩.০০ স্তরটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে।

এদিকে আজ ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের শক্তি পরিমাপকারী সূচক বা ডলার ইন্ডেক্স ০.১২ শতাংশ বেড়ে ১০৩.০৩-এ লেনদেন হচ্ছিল বলেই খবর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক মুদ্রাস্ফীতির প্রত্যাশার চেয়ে বেশি হওয়ার কারণে ডলার কিছুটা হলেও শক্তিশালী হয়েছে, যা ভারতীয় রুপির পাশাপাশি এশিয়ার অন্যান্য মুদ্রার উপরেও চাপ সৃষ্টি করেছে। এমনকি এর কারণে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: আগামীকালই ৭ লক্ষ অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার করে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে বিশ্ববাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ফিউচার ট্রেডিংয়ে আজ ১.১০ শতাংশ কমে প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ৯১.৭৪ ডলারে। তবে তা সত্ত্বেও আজ রুপির দামে পতন। পাশাপাশি দেশীয় শেয়ারবাজারে সকালের লেনদেনের শুরুতে সেনসেক্স ১৬৬.৪৪ পয়েন্ট বেড়ে ৮২,০১৩.৫৮-তে পৌঁছেছে। অন্যদিকে নিফটি ৫৫.৬৫ পয়েন্ট বেড়ে ২৫,৩১৬.৫৫-তে লেনদেন হয়েছে। এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১২,৫৬৩.৩৩ কোটি টাকা মূল্যের শেয়ার কিনেছেন। অনুমান করা হচ্ছে, আগামী দিনগুলোতে রুপির দাম আবারও ঘুরে দাঁড়াতে পারে।

Leave a Comment