=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের আশঙ্কার মাঝেই পারদ পতনের ইঙ্গিত, বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বছর শেষ হওয়ার আগে ফের ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড়! শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় ‘আক্ভান’ তৈরির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আজ শুক্রবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনে এটি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে বলে খবর। তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘আকওয়ান’। এদিকে বাংলায় ভালোই শীত পড়তে শুরু করেছে। তারপরেও কি বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে আজ? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ থেকে আগামী কয়েক দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলেই খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি মধ্য আন্দামান সাগরের সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর অবস্থান করছে। এর প্রভাবে আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১৪ নভেম্বর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল এবং ১৫ নভেম্বর নাগাদ একই অঞ্চলের ওপর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিকিম ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি একই জায়গায় অব্যাহত রয়েছে এবং বর্তমানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানোর সুযোগ, নিয়ম শিথিল করল RBI

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। শুক্রবার দক্ষিণবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় খুব সামান্য হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস।

আগামীকালের আবহাওয়া

শনিবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ১৪ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১৫ ও ১৬ নভেম্বর ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। কেরল ও মাহেতেও ১৬ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা অঞ্চলেও ১৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment