=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাইকোর্টে বড় স্বস্তি পেলেন জাহাঙ্গীর খান

সৌভিক মুখার্জী, কলকাতা: তোলাবাজি, ভয় দেখানো, দুর্নীতিসহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ফলতার তথাকথিত পুষ্পা তথা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান (Jahangir Khan)। নির্বাচনে ভরাডুবির পরপরই তাঁর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। তবে সরকারি জমি দখল করে তৈরি জাহাঙ্গীরের সেই বাড়ি ভাঙতে বুলডোজার চালায় প্রশাসন। আর এবার সেই বাড়ি ভাঙার বিরোধীতায় আদালতে করা জাহাঙ্গীরের মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। অর্থাৎ, আপাতত বাড়ি ভাঙা বন্ধ হবে পুষ্পার।

জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙার উপর অন্তবর্তী স্থগিতাদেশ

শুক্রবার জাহাঙ্গীরের করা এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন যে আগামী সোমবার এই মামলাটির শুনানি হবে। আপাতত সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ স্থগিত থাকবে বলেই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। এ বিষয়ে রাজ্য সরকারকে বিচারপতির প্রশ্ন, মামলাকারী জাহাঙ্গীর খান বর্তমানে জেলে রয়েছেন। তাহলে প্রশাসন কীভাবে চিহ্নিত করল যে ওই বাড়িটি জাহাঙ্গীরের? বাড়ি ভাঙার আগে আদৌ কোনও নোটিশ দেওয়া হয়েছিল?

পাল্টা রাজ্যের তরফ থেকে জানানো হয় যে স্থানীয় দু’জন চিহ্নিত করেছিলেন। প্রথমে পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছিল নোটিশ। পরে বাড়ির দেয়ালে সেই নোটিশ আটকে দেওয়া হয়। এমনকি জাহাঙ্গীর খান ওই বাড়িটির উল্লেখ করলেও তিনি অন্য বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন আইনজীবী কিশোর দত্ত। প্রসঙ্গত, সরকারি জমি দখল করে থাকা ওই বাড়ি তৈরি করেছিলেন জাহাঙ্গীর নিজেই। এর পরপরই প্রশাসনের তরফ থেকে নোটিশ দিয়ে জাহাঙ্গীরকে জানানো হয়, ৭ দিনের মধ্যেই ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। তবে সময় পেরিয়ে গেলেও তা না ভাঙায় বুলডোজার অ্যাকশন চালায় প্রশাসন।

আরও পড়ুন: সমুদ্রে ডুবিয়ে দেওয়া হল বিশ্বের দ্রুততম ঐতিহাসিক জাহাজ, কারণ জানলে চমকে যাবেন!

তৃণমূল সরকারের সময় অভিষেক ঘনিষ্ঠ নেতা ছিলেন জাহাঙ্গীর খান। ফলতা ও ডায়মন্ড হারবার এলাকার পুষ্পা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটে কারচুপির কারণে ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা করে কমিশন। তবে তার আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেন জাহাঙ্গীর। এমনকি নির্বাচনের আগেই পালিয়ে যান তিনি। শেষমেশ নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

Leave a Comment