=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এমন হয়নি কোনও ভারতীয় অধিনায়কের, শূন্য নিয়ে ফিরতেই লজ্জার রেকর্ড গড়লেন আইয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেয়েছেন অনেক আগেই। শুভমন গিলের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর এই দিনেই অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে খাতা খুলতে পারলেন না ভারতীয় তারকা। সেই সূত্র ধরেই, আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লেন আইয়ার। এর আগে কোনও ভারতীয় অধিনায়ক নিজের অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হননি। প্রত্যেকেই অন্তত কিছু না কিছু রান করেছিলেন।

চরম লজ্জার রেকর্ড আইয়ারের

সাদা বলের ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী ভারত। তবে টিম ইন্ডিয়াকে নিয়ে এই ধারণা খানিকটা মুছে দিল নিউজিল্যান্ড। শুক্রবার, চতুর্থ ওয়ানডেতে ভারতীয় দলের বড় ব্যবধানে পরাজয়, আগামী কিছু বছর মনে ক্ষত হয়ে থেকে যাবে সমর্থকদের। আসলে এদিন ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই 89 রানে অলআউট হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আর সেটাই 52 বছরের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়।

এদিন, ওপেনিং করতে নেমে শূন্য নিয়ে ফিরেছিলেন রোহিত শর্মা। 5 রান করে আউট হন রুতুরাজ গায়কওয়াড়। এরপর বিরাট কোহলিও রানের খাতা খুলতে পারেননি। শূন্যতে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক আইয়ার। আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে খেলোয়াড়ের এমন দুর্দশা নতুন করে তাঁর নাম তুলল লজ্জার রেকর্ডে।

আরও পড়ুন: ব্যবধান ২৪৪ রান, ৫২ বছরের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরাজয় ভারতের

প্রসঙ্গত, চলতি ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগে থেকেই এগিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করায় চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড জিততেই লিড কমে গেল ভারতের। বর্তমানে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কাজেই নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে শেষ ওয়ানডে জিতে সিরিজের সমতা ফেরানোর।

Leave a Comment