প্রীতি পোদ্দার, কলকাতা: ধীরে ধীরে বদলাচ্ছে সিদ্ধান্ত, পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে ফিরতে চলেছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)! আজ, শুক্রবার, কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে এসে কুণাল ঘোষের (Kunal Ghosh) পাশে বসে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন ফিরে সে আসবেই। সকলের প্রশ্ন তবে কি পাঁচ মাসেই এনসিপিআইয়ে মোহভঙ্গ হতে চলেছে?
সাংবাদিকদের মুখোমুখি প্রসূন বন্দ্যোপাধ্যায়
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার, কলকাতায় প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও ঋত শিবিরের নেতা মদন মিত্র, সিপিএমের বিমান বসুও। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং NCPI এর সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানে দুইজনকে বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা করতে দেখা গিয়েছিল। এমনকি কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিকদের করা একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি। NCPI এর সাংসদ এদিন জানান, “খেলার ময়দানে অনেকবার দল পালটেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।”
NCPI এর মায়া কাটছে প্রসূনের?
হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই জবাবে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সকলের ধারণা তবে কি মাত্র ৫ মাসের মধ্যেই NCPI এর মায়া কেটে গিয়েছে! যদিও এই নিয়ে কোনও মন্তব্য করেননি সাংসদ। তৃণমূল ক্ষমতা হারাতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়করা যেমন অন্যদল তৈরি করেছেন। তেমনই ২০ সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইয়ে। সেই তালিকায় রয়েছেন হাওড়ার সাংসদ প্রসূনও। কিন্তু ধীরে ধীরে কয়েকজন ফের ফিরে আসতে চলেছেন মমতার দলে। যদিও এখন দেখার সেই একই কাজ প্রসূনও করতে চলেছেন কিনা।
আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে ফেরাতে হবে টাকা, আবাস যোজনায় অতিরিক্ত অনুদানের ঘোষণা
এদিকে ২৬ এর বিধানসভা নির্বাচনের পর থেকে হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলে পোস্টার বের করেছিল সমাজবাদী পার্টি। পোস্টারে সাংসদকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল যে, “ও প্রসূনবাবু, আপনি তো খুব মস্তিতে আছেন, কিন্তু আমরা তো স্বস্তিতে নেই। আপনাকে কোথায় পাওয়া যাবে, বলবেন? অনেক দিন ধরে আপনাকে খুঁজছি।” এছাড়াও বেশ কয়েকটি পোস্টারে আবার ‘নিখোঁজ’ বলেও লেখা হয়েছিল।