=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রচুর গাড়ি বিক্রি হওয়া সত্ত্বেও আর্থিক ক্ষতি হয়ে গেল টাটা মোটরসের, কারণ জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড়ি বিক্রিতে উত্থান হলেও, আর্থিক ফলাফলের দিক থেকে বড় পতন দেখেছে টাটা মোটরস (Tata Motors)। 2026-27 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার কনসোলিডেটেড নিট লোকসান হয়েছে কম করে 5,531 কোটি টাকা। জানলে অবাক হতে হয়, গত আর্থিক বছরে ঠিক একই সময়ে সংস্থাটির আর্থিক ফলাফলে নিট মুনাফা ছিল 76,170 কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় মুনাফার দিক থেকে অনেকটাই পিছিয়ে টাটার মালিকানাধীন সংস্থাটি।

বড়সড় আর্থিক ক্ষতি টাটার

সংস্থাটি বিগত মাসগুলিতে গাড়ি বিক্রিতে রেকর্ড গড়লেও একদিকে যেমন তাদের আর্থিক ফলাফলে মুনাফা কমেছে, অন্যদিকে সংস্থাটির ব্যবসায়িক আয়ে যথেষ্ট বৃদ্ধি দেখা গিয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলসের অপারেশন থেকে আয় 34 শতাংশ বেড়ে 96,920 কোটি টাকা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গত আর্থিক বছরে একই সময়ে সংস্থাটির এই আয় ছিল 72,349 কোটি টাকা।

শুধু তাই নয়, সংস্থাটির EBITDA বেড়ে প্রায় 6,000 কোটি টাকা হয়ে গিয়েছে। এমনকি EBITDA মার্জিনও 6.2 শতাংশে পৌঁছে গিয়েছে। বলা বাহুল্য, দেশীয় গাড়ির ব্যবসাতেও ইতিবাচক ছবি দেখা গিয়েছে এই আর্থিক বছরে। টাটা মোটরসের দেশীয় প্যাসেঞ্জার ভেহিকল বিক্রি 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই সংস্থাটির ইলেকট্রিক গাড়ি বিক্রিতে 90 শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। দেশীয় প্যাসেঞ্জার ভেহিকেল থেকে সংস্থাটি আয় একেবারে রেকর্ড গড়েছে।

আরও পড়ুন: দিয়েছিলেন হুমকি! অভিষেকের বাড়িতে পৌঁছল পুলিশ, এবার গ্রেফতার?

এত আয় সত্ত্বেও কেন লোকসান হলো টাটা মোটরসের?

বিভিন্ন দিক থেকে সংস্থাটির আয় বৃদ্ধি পেলেও আর্থিক লোকসানের মুখে পড়েছে টাটা মোটরস। বিশেষজ্ঞ মহলের দাবি, টাটা মোটরসের বিলাসবহুল গাড়ি সংস্থা Jaguar Land Rover-এর অতিরিক্ত খরচ এবং সম্পদের মূল্য কমে যাওয়ার হিসাবই সংস্থাটির আর্থিক লোকসানের নেপথ্যে রয়েছে। এই ত্রৈমাসিকে JLR-এর আয় 20.3 শতাংশ বেড়ে 5.94 বিলিয়ন পাউন্ড হলেও পুনর্গঠন সংক্রান্ত খরচ সহ একাধিক ব্যয়ের প্রভাব পড়েছে কোম্পানিটির আর্থিক ফলাফলের উপর। এছাড়াও বিশ্ববাজারে অনিশ্চয়তা থেকে শুরু করে এবং পণ্যের দামে চাপ বাড়ার কারণেও ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি।

Leave a Comment