=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একধাক্কায় SLST-তে প্রার্থীপদ বাতিল ১৬ জনের, নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ SSC-র

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষের মুখে এসে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। ২০২৫ সালের SLST নিয়োগ প্রক্রিয়ায় ক্লার্ক ও গ্রুপ D পদে চিহ্নিত ‘দাগি’ প্রার্থীদের (WBSSC Tainted Candidates) প্রার্থীপদ এবার বাতিল করতে চলেছে কমিশন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞপ্তি। এদিকে কমিশনের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

১৬ জনের প্রার্থীপদ বাতিল

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, SSC সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে জানানো হয়েছে যে, ২০২৫ সালের SLST নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ ডি পদের ১২ জন এবং ক্লার্ক পদের ৪জন প্রার্থীর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। অর্থাৎ দুই নিয়োগ প্রক্রিয়া মিলে মোট ১৬ জনের প্রার্থীপদ বাতিল করল কমিশন। তাঁদের দাবি, গ্রুপ ডি পদের ১২ জন প্রার্থীর নাম ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার চিহ্নিত দুর্নীতিগ্রস্ত কর্মীদের তালিকায় রয়েছে। আবার কয়েকজনের নাম রয়েছে সিবিআইয়ের প্রকাশিত OMR-এ নম্বরের গরমিল থাকা প্রার্থীদের তালিকায়। আর সেই কারণেই প্রার্থীপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশ্যে এল নাম ও রোল নম্বর

কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তিতে বাতিল হওয়া ১২ জন এবং ২০২৫ সালের প্রথম SLST (নন-টিচিং স্টাফ) ক্লার্ক নিয়োগ প্রক্রিয়া থেকেও বাতিল হওয়া চার জনের নাম ও রোল নম্বর উল্লেখ করেছে। পাশাপাশি এও জানানো হয়েছে, এই প্রার্থীরা ২০২৫ সালের SLST-র শিক্ষক এবং অশিক্ষক কোনও নিয়োগ প্রক্রিয়াতেই আর অংশ নিতে পারবেন না। বছরের শেষলগ্নে এসে পুরনো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের এই পদক্ষেপ সকলের কাছে বেশ আকস্মিক।

আরও পড়ুন: রাখলেন দাদুকে দেওয়া প্রতিশ্রুতি! নিজের বেতনে স্কুল গড়লেন শবর শিশুদের ‘পুলিশ বাবা’ অরূপ

আসলে দীর্ঘদিন ধরেই ২০১৬ সালের SLST নিয়োগ দুর্নীতি এবং দাগি প্রার্থীদের নিয়ে রাজ্যে বিতর্ক চলছে। সেই আবহে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনকারী দাগি প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের প্রার্থীপদ বাতিলের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, কমিশনের এই বিজ্ঞপ্তির পরবর্তী পদক্ষেপ কোন দিকে মোড় নেয় এবং এই সিদ্ধান্তের জেরে নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও পরিবর্তন কমিশন নিয়ে আসে কি না।

Leave a Comment