=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক, বড়সড় সিদ্ধান্তের পথে মোহনবাগান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বার্ষিক সাধারণ সভার ডাক দিল মোহনবাগান (Mohun Bagan) অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী 4 ডিসেম্বর, শুক্রবার কলকাতার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই সাধারণ সভা। ঠিক সে কারণেই ক্লাবের সমস্ত সদস্যকে ওই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বাগান সূত্রে খবর, এদিনের সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কিছু আটকে থাকা বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান ক্লাব।

বড় কোনও সিদ্ধান্তের পথে মোহনবাগান?

মোহনবাগানের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, আগামী 4 ডিসেম্বর, বিকেল পাঁচটা থেকে কলকাতার ক্লাব প্রাঙ্গণে বসবে বার্ষিক সাধারণ সভা। সেখানেই প্রত্যেক সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কয়েকটি সূত্র বলছে, এদিনের বৈঠকে ক্লাবের একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কীভাবে দল এগিয়ে যাবে, সেসব নিয়েও আলোচনা হবে।

এর আগে, 2025 সালের 6 ডিসেম্বর, অনুষ্ঠিত হওয়া গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি 2025-26 অর্থবর্ষে ক্লাবের কার্যক্রম সংক্রান্ত সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুমোদন, গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। এর পাশাপাশি 2025-26 আর্থিক বছরের অডিট রিপোর্ট অনুমোদন, গ্রহণ এবং 2026-27 আর্থিক বছরের জন্য ক্লাবের অডিটর নিয়োগ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই আলোচনা সভাতেই। বিজ্ঞপ্তিতে ক্লাবের নিয়মাবলির 32(ক) নম্বর নিয়ম সংশোধনের প্রস্তাবও রাখা হয়েছে।

আরও পড়ুন: ফুঁসছে নিম্নচাপ! ওড়িশা ও বাংলায় ধ্বংসযজ্ঞ চালাবে নতুন ঘূর্ণিঝড়? সতর্কতা জারি

ওই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এবার থেকে ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সভা প্রতি মাসের ডাকা হবে। বিশেষ পরিস্থিতিতে জরুরি সভার আয়োজনও করা যাবে। এমন সভার কার্যবিবরণী লিখিতভাবে সংরক্ষণ ও অনুমোদনের বিধান থাকবে। এমনকি প্রয়োজনে নথিপত্র আদান-প্রদানের মাধ্যমে এক্সিকিউটিভ কমিটির মতামত নেওয়া যেতে পারে। সেইসব সিদ্ধান্ত পরবর্তী সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হতে পারে। এছাড়াও ক্লাবের স্বার্থে আরও একাধিক প্রয়োজনীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই আলোচনা সভাতেই।

Leave a Comment