=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যকে দিতে হবে ভিডিওগ্রাফির প্রমাণ, হাইকোর্টে আরও স্বস্তি পেলেন জাহাঙ্গীর খান

সৌভিক মুখার্জী, কলকাতা: একাধিক দুর্নীতির অভিযোগে বর্তমানে জেল হেফাজতে ফলতার তৃণমূল প্রার্থী তথা ‘পুষ্পা’খ্যাত জাহাঙ্গীর খান (Jahangir Khan)। তবে হেফাজতে থাকা সত্ত্বেও শুনানির নোটিশ জারি করা হয়েছে কিনা তা রাজ্য সরকার প্রমাণ করতে না পারায় জাহাঙ্গীরের বসতবাড়ি ভাঙার কাজে সম্প্রতি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর পর্যন্ত বাড়ি ভাঙার যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে তাঁর বাড়িতে নোটিশ সাঁটানোর যে দাবি রাজ্য করছে, তার ভিডিওগ্রাফিক প্রমাণ এবার আদালতে পেশ করার নির্দেশ দিল আদালত।

নোটিশের প্রমাণ চাইল আদালত

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর খান ২০২৬ সালের ৮ জুন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁর আইনজীবী দাবি করেন, পরবর্তী সময়ে জাহাঙ্গীরের স্ত্রীকেও হেফাজতে নেওয়া হয়েছে। আবার অন্যদিকে বাড়িটির ভাঙচুর চালানো এবং প্রাণহানির হুমকির কারণে তাঁদের ছেলে সেখানে থাকতে পর্যন্ত পারছেন না। বর্তমানে ওই বাড়িটি পরিত্যক্ত এবং ক্ষতিগ্রস্ত অবস্থাতেই পড়ে রয়েছে। আর সেখান থেকে বাড়ির অনুমোদিত নকশাসহ জরুরি নথিপত্র চুরি হয়ে গিয়েছে বলেই দাবি করা হয়।

আইনজীবী আরও জানান, সংশোধনাগারে থাকাকালীন জাহাঙ্গীর খানকে কোনও রকম শুনানির নোটিশ পাঠানো হয়নি। এমনকি বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি বিষয়টি জানতে পারেন। আর তাঁর বাড়িতে নোটিশ পাঠানোর যে ছবি রাজ্য পেশ করেছে, তা আদৌ জাহাঙ্গীরের বাড়ি কিনা তা স্পষ্ট নয় এবং নোটিশে কোনও সাক্ষীর স্বাক্ষর নেই বলেও খবর। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেই আবেদনের বিরোধিতা করে জানান যে শুনানি শুরুর আগে হেয়ারিং অফিসার জাহাঙ্গীর খানকে একাধিকবার নোটিশ পাঠিয়েছিলেন। রাজ্যের দাবি, তাঁর বাড়িতে দেওয়ালে একটি নোটিশ সাঁটানো হয়েছিল। আর পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিক করা হয়েছে।

আরও পড়ুন: নব্যদের দুর্নীতি নিয়ে সরব প্রাক্তন বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ, শোরগোল গোঘাটে

পাশাপাশি রাজ্য সরকার আদালতে আরও জানিয়েছে, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও জাহাঙ্গীর হিয়ারিং অফিসার বা এক্সিকিউটিভ অফিসারের সামনে হাজির হননি। পরবর্তী সময়ে জেলা পরিষদ জানিয়েছে, ওই নির্মাণের কোনও অনুমোদন নেই। তার ভিত্তিতেই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন ১৯৭৩ এর ১৬০এ(৬) ধারার আওতায় কয়েকটি নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় জাহাঙ্গীর খান হেফাজতে ছিলেন। আর তাঁকে নোটিশ পাঠানোর কোনও চেষ্টাই করা হয়নি। সেই কারণেই নোটিশ সাঁটানোর ভিডিও পেশ করার নির্দেশ দিয়ে আগামী ১৬ নভেম্বর দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

Leave a Comment