=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নব্যদের দুর্নীতি নিয়ে সরব প্রাক্তন বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ, শোরগোল গোঘাটে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপির অন্দরে ফের দেখা গেল গোষ্ঠীকোন্দল। নব্যদের দুর্নীতি নিয়ে সরব হতেই এবার হুগলির (Hooghly) প্রাক্তন বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, গোঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই ঘটনাকে নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে গোঘাটের সাওড়া পঞ্চায়েতে সরকারি একটি অনুষ্ঠানে বিজেপি কর্মীরা একসঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। আর সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারকও। কিন্তু অনুষ্ঠান শেষে পঞ্চায়েত দপ্তরের বাইরেই দেখা গেল বিজেপি কর্মীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চরম আকার নেয়। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারককেও মারধর, হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠে এসেছে। তবে কি তৃণমূলের মতোই এবার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে চলেছে বিজেপি?

কী বলছেন বিজেপির প্রাক্তন বিধায়ক?

হুগলির প্রাক্তন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বিজেপির নতুন সদস্যদের দিকে আঙুল তুলে অভিযোগ জানিয়েছেন যে, ৪ মে-র পর যারা বিজেপি করছে, তারা পঞ্চায়েতে তোলাবাজি-দুর্নীতি করছে। আর সেই বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়েছিল। প্রাক্তন বিধায়ককেও মারধর, হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠে আসে। এমনকী প্রাক্তন বিধায়ক অনুগামীদের ঘরে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে, যদিও এইসব অভিযোগ অস্বীকার করছে দলের বাকি সদস্যরা। তাঁদের পাল্টা বক্তব্য, “আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সাওড়ায় পরিবর্তন করেছি। কিন্তু প্রাক্তন বিধায়ককে কোনো মিটিং মিছিলে দেখা যায়নি।”

আরও পড়ুন: কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি! বাঁকুড়ায় ধারালো অস্ত্রের কোপে খুন ২৮ বছরের আদিত্য

বিজেপি কর্মীদের দাবি, “বিধানসভা নির্বাচনের আগে প্রচার থেকে মিটিং মিছিলে সব আমরা করেছিলাম কিন্তু কোথাও প্রাক্তন বিধায়ককে দেখা যায়নি। এখন দল ক্ষমতায় আসতেই উনি প্রভাব বিস্তার করতে চাইছেন। বিরোধী দলের লোকজন জড়ো করে সাওড়াকে উত্তপ্ত করতে চাইছেন। ওকে কেউ মারধর করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করতেই পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment