বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলার মাটিতে সম্প্রতি ভুটানকে হারিয়ে সেমিফাইনাল জয় করেছে ভারত। জায়গা করে নিয়েছে ফাইনালে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে 1-0 ব্যবধানে জয় হাসিল করেছে পাকিস্তান। টিকিট নিশ্চিত করেছে ফাইনালের। আর শেষ চারের লড়াইয়ের দিনই ঢাকার স্টেডিয়ামে ফুটে উঠল 1971 এর মুক্তিযুদ্ধের স্মৃতি। এদিন স্টেডিয়ামে বিশাল এক টিফো প্রদর্শন করেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের দিনই 71 এর স্মৃতি ফিরল বাংলাদেশে
গতকাল, ঢাকা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে হাজির হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা। সেখানেই একটি বিশাল টিফোতে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক চিত্র তুলে ধরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আবহকে আরও আবেগঘন করে তোলেন সমর্থকরা! সেখানে দেখা গিয়েছে, ‘বাংলাদেশিদের বুটের নিচে পাকিস্তানের সেনা!’ ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 1971 এর মুক্তিযুদ্ধ। আর সেই স্মৃতিটাই পাকিস্তানের ম্যাচে তুলে ধরে ঘুরিয়ে পশ্চিমের দেশের মুখোশ খুলে দিলেন বাংলাদেশের সমর্থকরা!
বলাই বাহুল্য, 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে রয়েছে। পশ্চিমের দেশের বর্বরতা এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল ওপার বাংলার মানুষজন। সেজন্য অবশ্য পাকিস্তান সেনার নির্যাতনের শিকার হয়েছেন বহু বাংলাদেশি মহিলা! সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের এই টিফো প্রদর্শন নজর কেড়েছে ভারতীয়দেরও!
আরও পড়ুন: ভুরি ভুরি অভিযোগ নিয়ে ভারত ছাড়েন, ব্রিটিশ নাগরিকত্ব পেলেন সেই লোলিত মোদি
প্রসঙ্গত, এদিন সেমিফাইনালের আগে স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে বিশাল টিফো প্রদর্শন করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে জয় হাসিল করতে পারেনি বাংলাদেশের ছেলেরা। বরং গোটা ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত এক গোল খেয়ে হারতে হয়েছ তাদের। এদিন পাকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেছিলেন আব্দুল আরশাদ। 86 মিনিটের ম্যাচে এই গোল আসে তাঁর দৌলতে।