=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর মিলবে না SC সার্টিফিকেট! ঝাড়গ্রাম থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়ার বার্তা দিচ্ছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। সেই তালিকা থেকে বাদ পড়েনি আদিবাসী সম্প্রদায়ও। ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার ঝাড়গ্রামের (Jhargram) শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জমির মালিকানা, ভুয়ো ST সার্টিফিকেট বাতিল, পাকা বাড়ি এবং কর্মসংস্থান নিয়ে বিশেষ প্রতিশ্রুতি দিলেন তিনি।

কী কী বললেন মুখ্যমন্ত্রী?

অনুষ্ঠানে পূর্ববর্তী তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, “আমরা আপনাদের নীচে বসাইনি। দ্রৌপদী মুর্মু মহাশয়াকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল। তাই কারা শত্রু আপনারা ভাল করে জানেন।” নিজের মন্ত্রিসভায় আদিবাসী বিধায়কদের গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, “আমার নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে, সেখানে সব সবচেয়ে আদিবাসী বিধায়কেরা আছেন। তাঁদের জায়গা দিয়েছি।”

ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেলায় পৌঁছনোর আগেই ৭৩ জন ভুয়ো ST সার্টিফিকেটধারীকে চিহ্নিত করে তাঁদের শংসাপত্র বাতিল করা হয়েছে। তাঁর কথায়, “একটাও ভুয়ো এসটি সার্টিফিকেট দিতে দেব না।” জমির অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “আজ রাজ্য জুড়ে ৮ হাজার মাঝি বাবাকে রাজ্য সরকার সংবর্ধনা জানাচ্ছে… পাট্টার অধিকার নিয়ে এত দিন লড়াই করেছেন আপনারা, রাজ্যে ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিয়ে গেলাম এখান থেকে।”

ঝাড়গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি। আকাশপথে জেলার বাড়িঘর দেখার অভিজ্ঞতা তুলে ধরে শুভেন্দু বলেন, “আমরা ঝাড়গ্রামে আর কোনও কাঁচাবাড়ি রাখব না। কথা দিয়ে গেলাম। আপনারা নিজেদের যোগ্যতায় চাকরি পাবেন। সেই দায়িত্বও আমার।” জেলায় মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুরুলিয়ায় গড়ে উঠবে প্রতিরক্ষা ইউনিট, বাংলায় ৩০০০ কোটি বিনিয়োগের ঘোষণা জুপিটার ওয়াগনের

এর আগে ১২ নভেম্বর বাঁকুড়ার রাইপুরে জমি ও শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেছিলেন, “কোনও পাহাড় বা জঙ্গলে কাউকে হাত দিতে দেব না। নদী, জল এবং বন রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রকৃতিই আমাদের মা।” আরও বলেন, “সরকার আপনাদের সঙ্গে আলোচনা করেই ঠিক করবে, এই উদ্দেশ্যে কীভাবে জমি অধিগ্রহণ করা হবে।” তাঁর আশ্বাস, “আমি আপনাদের বন্ধু। কথা দিচ্ছি, জঙ্গলমহলের উন্নয়নে কোনও চেষ্টাই বাকি রাখব না।” এবার মুখ্যমন্ত্রী নিজের দেওয়া কথা কতটা রাখেন সেই দিকেই নজর জনগণের।

Leave a Comment