‘SIR স্টে হওয়া উচিৎ, এখনও অনেক মানুষ …’ উত্তরবঙ্গ থেকে শাহকে ভর্ৎসনা মমতার

Mamata Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। যা নিয়ে ক্রমেই বড় বিতর্কের সৃষ্টি হচ্ছে। কোথাও BLO দের মারধর করা হচ্ছে, কোথাও আবার BLA দের মার খেতে হচ্ছে। এর পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা গিয়েছে বহু মানুষের SIR আতঙ্কে আত্মহত্যার খবর। রাজ্যজুড়ে মানুষের … Read more

দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের দেওয়া ১৩৪৭ কোটি হস্তান্তর! রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস। তাই সেই নির্বাচনকে টার্গেট করে এখন থেকেই প্রচার প্রস্তুতি নিতে ফেলেছে রাজনৈতিক দলগুলি। কিন্তু তার আগে রাজ্যে SIR নিয়ে শুরু হয়েছে এক নয়া বিতর্ক। তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোড়াছুড়ি লেগেই রয়েছে। এমতাবস্থায় রাজ্যের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও কেন্দ্রীয় … Read more

শিলিগুড়িতে তৈরি হবে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম! উত্তরবঙ্গ থেকে ঘোষণা মমতার

Richa Ghosh Cricket Stadium সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ ঘরে এনেছে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। এবার তাঁর নামেই স্টেডিয়াম (Richa Ghosh Cricket Stadium) তৈরি করার ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে উত্তরকন্যা থেকে নিজেই ঘোষণা করলেন, শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে এই স্টেডিয়াম তৈরি হবে। মহিলাদের বিশ্বকাপ … Read more

সুন্দরবনে সমলৈঙ্গিক বিয়ে, ভার্চুয়ালি রিয়া-রাখিকে অন্তরের শুভেচ্ছা প্রদান অভিষেকের

Abhishek Banerjee প্রীতি পোদ্দার, কুলতলি: গত সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার এবং কুলতলি ব্লকের বকুলতলার বাসিন্দা রাখী নস্কর। প্রায় দুই বছর আগে পরিচয় হয়েছিল মন্দিরবাজারের তাঁদের। দুজনেই নৃত্যশিল্পী। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখী নিজের পরিবারেই বেড়ে ওঠেন। তাঁদের সম্পর্কের কথা রিয়ার পরিবার না … Read more

বাংলার ডেয়ারি দুধের দাম অনেকটাই বাড়াল রাজ্য সরকার! কারণও জানালেন মন্ত্রী

Banglar Dairy প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বাড়ল মূল্যবৃদ্ধি! মধ্যবিত্তের মাথায় পড়ল আর্থিক বাজ! সাধারণত সবার বাড়িতেই দুধ প্রতিদিনকার খাদ্যের তালিকার মধ্যে থাকে। পুষ্টিকর পানীয় হিসেবে বেশ পরিচিত। কিন্তু দিন দিন যেমন দুধের চাহিদা মানুষের বেড়েই চলেছে ঠিক তেমনই দামও। কখনও প্রতি লিটারে ১ টাকা। কখনও আবার ২ টাকা। কিন্তু নভেম্বরের গোড়ায় বাংলার ডেয়ারির (Banglar Dairy) … Read more

ওষুধের দাম বকেয়া কয়েক কোটি! হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

Nabanna প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রাজনৈতিক ঘুঁটি সাজিয়ে চলেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। আর এই নির্বাচনের মুখে ফের একের পর দুর্নীতির খবর উঠে আসছে শিরোনামে। প্রায়ই দেখা যাচ্ছে বালি পাচার কাণ্ড এবং ভুয়ো পাসপোর্ট মামলায় ED এবং CBI হানা দিচ্ছে। আর এই … Read more

মেয়ের স্বপ্নের স্কুটি কিনতে ৩ বছর ধরে তিলে তিলে জমান পয়সা, খুচরো নিয়ে শোরুমে গেলেন বাবা

Chandrakona প্রীতি পোদ্দার, চন্দ্রকোণা: তিনবছর আগে ছোট মেয়ে বাবার কাছে আবদার করে স্কুটি চেয়েছিল। কিন্তু সেই কথা তখন রাখতে পারেননি বাবা। মনে কষ্ট হলেও প্রতিজ্ঞা করেছিলেন শখ পূরণ করবেন তিনি। এরপর রোজগার থেকেই তিল তিল করে খুচরো টাকা জমাতে শুরু করেন। শেষপর্যন্ত সেই জমানো খুচরো দিয়েই মেয়েকে স্কুটার কিনে দিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার (Chandrakona) বাসিন্দা … Read more

মদের দাম বাড়ানোর পথে পশ্চিমবঙ্গ সরকার! ডিসেম্বর থেকে নতুন রেট

Liquor Price Hike সৌভিক মুখার্জী, কলকাতা: কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে সূরাপ্রেমীদের। নতুন বছরের আগেই মদের দাম বাড়ানোর (Liquor Price Hike) পথে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, সমস্ত আবগারি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হচ্ছে। এর ফলে প্রতিটি ব্র্যান্ডের মদের দাম বাড়বে। তবে আমজনতা … Read more

৩১৫ কোটির সাইবার জালিয়াতি! পবন রুইয়া ও তার পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Pawan Ruia সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সাইবার জালিয়াতি মামলায় নাম উঠল কলকাতার শিল্পপতি পবন রুইয়ার (Pawan Ruia)। হ্যাঁ, বাম আমলে যাদের হাতে ডানলপকে তুলে দেওয়া হয়েছিল, এবার তাদের বিরুদ্ধেই ৩১৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ। রিপোর্ট অনুযায়ী খবর, সাইবার জালিয়াতির ওই টাকা বহু সংস্থার মাধ্যমে পবন রুইয়া এবং তার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। বর্তমানে এই অভিযোগের … Read more

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না ক্যালকুলেটর! নিষেধাজ্ঞা জারি সংসদের

Calculator Ban in HS Exam সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন যাবৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের (Calculator Ban in HS Exam) অনুমতি দেওয়া হত। তবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন সেমিস্টার সিস্টেমে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য এবার যে কোনও ধরণের ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল। প্রথম থেকে চতুর্থ, কোনও সেমিস্টারেই এবার থেকে ক্যালকুলেটর … Read more