=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃষ্টির ভ্রুকুটি রবি থেকেই! ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে কাঠফাটা রোদে ঘামে ভিজছে শরীর। রোদের দাপটে (Weather Tomorrow) বাড়ছে দিনের তাপমাত্রা, তাই বাধ্য হয়েই ছাড়তে হচ্ছে পাখা। তবে এই ভ্যাপসা গরমের মধ্যে আবার বৃষ্টির ভ্রুকুটি দেখা গেল রাজ্য জুড়ে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগত উইক এন্ডেই নাকি ঝাঁপিয়ে নামতে চলেছে বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও নাকি কমবে না তাপমাত্রা। … Read more

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নদিয়ায় পেট্রোল পাম্পে লম্বা লাইন! বাংলায় তেল নিয়ে হাহাকার?

সৌভিক মুখার্জী, নদীয়া: মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হঠাৎ করেই তেল সংকটের আতঙ্কে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হল বাংলার নদিয়া জেলায় (Oil Crisis in Nadia)। বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন সারি, সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার আশায়। এমনকি অনেকে ব্যারেল নিয়ে ভিড় জমাচ্ছে পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ একাধিক পাম্প … Read more

মৃত্যু হয়েছে শাশুড়ির, অন ক্যামেরায় চলছে কান্নাকাটি! ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ মহুয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে সকলেই আজকাল ভ্লগিং (Vlogging) করে চলেছে। এই কাজে একদিকে যেমন খ্যাতি অর্জন হয় ঠিক তেমনই আবার টাকাও বেশ উপার্জন হয়। তাই ভ্লগিং এই মুহূর্তে অতি জনপ্রিয় একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। যেকোনো কিছু হলেই ক্যামেরা অন করে শুরু হতে যায় ভিডিও, আর এবার সেই কাজ করতে গিয়ে বিতর্কের … Read more

উদ্বোধন করেছিলেন মন্ত্রী, সেই স্ট্রিট লাইটে নেই বাল্ব! সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ

সৌভিক মুখার্জী, বর্ধমান: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নের নামে তোলাবাজির প্রতিচ্ছবি সামনে এল। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল (Asansol) উত্তর বিধানসভা কেন্দ্রের সারাকডিহি গ্রামের একটি স্ট্রিট লাইটকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতার উপস্থিতিতে যে লাইটের উদ্বোধন করা হয়েছিল, সেখানে বর্তমানে … Read more

বেতনে ৬৬% বৃদ্ধির সম্ভাবনা? DA থেকে ফ্যামিলি ইউনিট নিয়ে নতুন ফর্মুলার দাবি কর্মীদের

সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী বর্তমানে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বিষয়ে সরকারের উপর নজর রাখছেন। সকলেই ভাবছেন যে তারা কখন তাদের বর্ধিত বেতন এবং পেনশন পাবেন? ২৫শে ফেব্রুয়ারি প্রথম গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং … Read more

T20 বিশ্বকাপে মহিলাকে শ্লীলতাহানি পাকিস্তানি ক্রিকেটারের! মিলল চরম শাস্তিও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে ফের বিতর্কে জড়াল পাকিস্তান (Pakistan National Cricket Team)। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে চরম বেইজ্জত হয়েছিল পাক হকি দল। এবার হোটেলের এক মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির (Molestation) অভিযোগ উঠল এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে। যে কারণে মোটা জরিমানার মুখে পড়তে হয়েছে ওই পাক ক্রিকেটারকে। যদিও অভিযুক্ত ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করা হয়নি। … Read more

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন বসন্তের শীত, গরমের খেলা দেখছেন মানুষ, তখনই আচমকা হাওয়া বদলের (Weather Today) ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ভিজতে পারে বৃষ্টিতে। প্রশ্ন উঠছে, আজ বৃহস্পতিবার কি বৃষ্টি নামবে? উত্তর হল না। আজও মূলত … Read more

দীর্ঘদিনের দাবিতে সাড়া, এবার চার লেন হবে বারাকপুর-বারাসত রোড

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিনের যানজট নিয়ে ক্রমেই অসুবিধায় পড়ছে এলাকাবাসী, বারাকপুরের লাইফ লাইন বলে পরিচিত বারাকপুর-বারাসত রোড (Barrackpore Barasat Four Lane Project) সম্প্রসারণ করা নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। অবশেষে সেই আবেদনে সাড়া দিল পূর্তদপ্তর। ২০ কোটি টাকা ব্যয়ে এবার ওই দু’লেনের রাস্তা চার লেন করা হতে চলেছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে … Read more

তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চ মাস করতে না পড়তেই রাজ্যজুড়ে গরমের দাপট যেন ক্রমেই বাড়তে শুরু করেছে। হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। রীতিমত হাঁসফাঁস অবস্থা। পাখা না চালিয়ে থাকতে পারছে না কেউ, কপাল ভিজছে ঘামে। এমতাবস্থায় বসন্তের আকাশে ফের দুর্যোগের (Weather Tomorrow) আশঙ্কা দেখা গেল। চলতি সপ্তাহের … Read more

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের মাঝে গোপনে মারণ ড্রোন ‘শেষনাগ 150’ তৈরি করছে ভারত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে কার্যত গোটা বিশ্ব। আমেরিকা, ইজরায়েল এবং ইরানের সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তাতে স্বার্থ রক্ষার্থে এই ভয়াবহ সংঘাতে নেমে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশগুলিও। ঠিক এমন আশঙ্কার মধ্যেই প্রতিরক্ষা খাতে বিশেষ নজর দিয়েছে ভারত। ভবিষ্যতে আধুনিক যুদ্ধে যাতে সেনাবাহিনীকে দ্বিতীয় চিন্তা করতে না হয় সেজন্যই গোপনে বিশেষ ড্রোন … Read more