Google ভরসা আর নয়! দেশীয় প্রযুক্তির প্ল্যাটফর্ম Zoho ব্যবহারের আবেদন অশ্বিনীর

Ashwini Vaishnaw On Zoho He emphasized the use of domestic products and technology বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাণিজ্য ও শুল্ক নিয়ে আমেরিকার সাথে টানাপোড়েন অব্যাহত ভারতের। ঠিক সেই আবহে, দেশবাসীকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে এবার সকলকে বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় পণ্য ও প্রযুক্তি ব্যবহারের অনুরোধ … Read more

GST কমার পরও দোকানদাররা দাম কমাচ্ছে না? এখানে জানান অভিযোগ

GST সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে গোটা দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন হারে জিএসটি (GST)। আর এর জেরে ৫%, ১২%, ১৮% ও ২৮% এই চারটি স্ল্যাব একত্রিত হয়ে শুধুমাত্র ৫% ও ১৮% হারে জিএসটি ধার্য করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বহু পণ্যের দাম কমার কথা। তবে প্রশ্ন উঠছে, যদি কোনও দোকানদার ২২ সেপ্টেম্বরের … Read more

পুজোতেও ডুববে কলকাতা! অষ্টমী পর্যন্ত লাগামছাড়া বৃষ্টি, আপডেট দিল আবহাওয়া দফতর

Kolkata প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির জেরে গতকাল উত্তর থেকে দক্ষিণে রীতিমত জলমগ্ন অবস্থায় পরিণত হয়েছে কলকাতা (Kolkata)। কোথাও কোমর সমান জল তো কোথাও আবার হাঁটু অবধি জল। তাঁর উপর জোয়ারের জলে কালীঘাট, নেতাজি সুভাষচন্দ্র বসু রোড আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা লেগে যাবে শহরের পরিস্থিতি ঠিক হতে। তার উপর আরও … Read more

‘শীঘ্রই ভারতের অংশ হবে PoK!’ রাজনাথের বক্তব্যকে সমর্থন জানাল বালুচিস্তান

Balochistan On Rajnath Statement baloch leader supports Defence Minister statement বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরক্কোর মাটিতে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় মন্তব্য করেছিলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি ছিল, খুব শীঘ্রই POK ভারতের অংশ হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনও আক্রমণের প্রয়োজন পড়বে না। প্রতিরক্ষা মন্ত্রীর সেই বক্তব্যকে এবার সরাসরি সমর্থন জানালেন … Read more

উজ্জ্বলা যোজনায় আরও ২৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে LPG কানেকশন দেবে সরকার

ujjwala yojana সহেলি মিত্র, কলকাতাঃ দেশের সাধারণ মহিলাদের জন্য রইল দারুণ সুখবর। এবার এক ধাক্কায় ২৫ লক্ষ মহিলাকে একদম বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার দেবে। সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় একটি বিরাট আপডেট সামনে এসেছে। আর এই আপডেট আপনার মুখে হাসি ফোটাবেই ফোটাবে। উৎসবের মরশুমে জিএসটিতে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার পর মোদী সরকার এখন দরিদ্র … Read more

দেশজুড়ে ‘I Love Muhammad’ আন্দোলনে অশান্তি! কেন মুসলিমদের এই বিক্ষোভ?

I Love Muhammad সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানার মতো একাধিক রাজ্যের শহরগুলিতে চলছে ‘I Love Muhammad’ আন্দোলন। হায়দ্রাবাদ, কাশিপুর, লখনৌ থেকে মহারাজগঞ্জ, সব জায়গাতেই একের পর এক মুসলিম সম্প্রদায়ের মানুষরা আন্দোলনে শামিল হয়েছে। এমনকি কোথাও কোথাও এই মিছিলের ভিড়ে তৈরি হয়েছে অশান্তি আর পুলিশের সঙ্গে সংঘর্ষ। তবে এই অসন্তোষের নেপথ্যে আসল কারণ কী? … Read more

ছত্তিসগড়ে নিকেশ ৮০ লাখ ইনামি দুই মাও নেতা রাজু ও কোসা দাদা

Maoist Encounter সৌভিক মুখার্জী, কলকাতা: মাওবাদীদের বিরুদ্ধে ফের বিরাট সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের জঙ্গলে কয়েক ঘণ্টার অভিযানে নিকেশ (Maoist Encounter) হয়েছে দুই কুখ্যাত মাওবাদী শীর্ষ নেতা কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। জানা যাচ্ছে, দু’জনের মাথার দাম ছিল 40 লক্ষ টাকা করে অর্থাৎ 80 লক্ষ টাকা। কীভাবে … Read more

সাগর ফের তৈরি নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

weather today সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে পুজোর মুখে তৈরি হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আর তৈরি হওয়া নিম্নচাপের জেরে ভাসবে কলকাতা সহ একের পর এক জেলা। উত্তরবঙ্গে দুর্যোগ কমলেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে। ভারতীয় আবহাওয়া … Read more

সাইপ্রাসে পৌঁছল ভারতের INS ত্রিকান্দ, চিন্তায় পাক দরদী তুরস্ক!

INS Trikand In Cyprus limassol port India strengthening defence ties বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাইপ্রাস সফরের পরই তুরস্কের শত্রু দেশটির সাথে ক্রমশ ঘনিষ্ঠতা বেড়েছে ভারতের। উভয় দেশই একে অপরের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে মুখিয়ে রয়েছে। Hans India এর রিপোর্ট বলছে, সাইপ্রাসের সাথে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে ভারত। … Read more

উত্তরবঙ্গে বৃষ্টি থামলেও অশনি সংকেত দক্ষিণবঙ্গে! জারি সতকর্তা, আগামীকালের আবহাওয়া

Weather Update প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টিমুখর আবহাওয়ার পূর্বাভাস অনেক আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে আকাশের চেহারা দেখে এবার সত্যি সত্যি মনে হচ্ছে পুজোতে বৃষ্টি (Weather Update) হতে চলেছে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এইমুহুর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে … Read more