=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের না ছাড়লে মঙ্গলবারই পথে নামছে আরশোলারা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে তিনটি দাবি মেনে নেওয়ার গ্যারান্টি দেওয়ার পরই অনশন প্রত্যাহার করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। তবে সেই সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই ফের পথে নামার হুঁশিয়ারি দিল আরশোলারা। তাঁদের দাবি, কেন্দ্রের তরফে তিনটি শর্ত পূরণ করার পুরোপুরি প্রতিশ্রুতি দেওয়া হলেও চুক্তি অনুযায়ী চলছে না নরেন্দ্র মোদি … Read more

PoK নিয়ে রাজনাথের মন্তব্যের পর আতঙ্ক! বিশ্বের কাছে ভারতের উপর চাপ সৃষ্টির দাবি পাকিস্তানের

সৌভিক মুখার্জী, কলকাতা: কার্গিল দিবসে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তবে এবার তাতেই ঘুম উড়ল পাকিস্তানের (Pakistan)! শেহবাজ শরীফ সরকার এবার রাজনাথ সিং-র করা Pok সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমনকি তাঁর মন্তব্যকে আগ্রাসনমূলক এবং ভুল তথ্য উপস্থাপন হিসেবে আখ্যায়িত করেছে পড়শী দেশ। এ নিয়ে … Read more

মাত্র ১০ নম্বরের জন্য ফেল, অভিমানে আত্মঘাতী মহারাষ্ট্রের NEET পরীক্ষার্থী

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট কাণ্ডে প্রাণ গেল আরও এক ডাক্তারি পড়ুয়ার। প্রথমবার ভালো পরীক্ষা হলেও প্রশ্নপত্র ফাঁস এর কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসে মাত্র ১০ নম্বরের জন্য ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের (Maharashtra) পরীক্ষার্থী। এমনকি লিখে গিয়েছেন সুইসাইড নোট। জানা যাচ্ছে, মৃত ওই ছাত্রীর … Read more

হাসপাতাল থেকে ছাড়া পেতেই এই একজনকে শ্রদ্ধা জানাতে চলেছেন সোনাম ওয়াংচুক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ লড়াই, সংগ্রামে সফল হয়েছে ছাত্র-ছাত্রীরা। একটানা আন্দোলনে (Gen Z Protest) সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। পদত্যাগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর সেই সাফল্যের পর পরই এবার দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট সমাজ সেবক তথা বিজ্ঞানী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)। হাসপাতাল থেকে বেরোনোর আগে ক্যামেরার মুখোমুখি হয়ে সকলের উদ্দেশ্যে … Read more

কোটি কোটি গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস! সাইবার অ্যাটাক ব্যাঙ্ক অফ বরোদায়

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বড়সড় সাইবার জালিয়াতির মুখে পড়ল দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। সূত্রের খবর, এবার এই ব্যাঙ্কের কোটি কোটি তথ্য হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। এমনকি সেই পরিসংখ্যান প্রায় ১ টেরাবাইটে গিয়ে দাঁড়িয়েছে। এই তথ্যগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত এবং কর্পোরেট ব্যাঙ্কিং-র বিভিন্ন বিবরণ, গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত … Read more

আন্দোলন জেতার পর বিয়ের প্রস্তাবের বন্যা, কবে সাতপাকে বাঁধা পড়ছেন অভিজিৎ দীপকে?

সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) নেতৃত্বে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ আপাতত শেষ। তাদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তরমন্তরে আন্দোলন চলাকালীন দেশের হাজার হাজার যুবক যুবতী অংশগ্রহণ করে। এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তারা তাদের আন্দোলনকে বিজয় হিসেবে ঘোষণা করে। আর এই আন্দোলনের … Read more

NEET-র পর সংরক্ষণ সংস্কারের দাবি, এবার ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’-র ডাক

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে চলা জেন-জির আন্দোলন ইতিমধ্যেই সফল হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছিল ওই আন্দোলন। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে সরকার নত হতেই এবার আরও এক দাবি নিয়ে অভিযানের ডাক দিচ্ছে দেশের যুবক-যুবতীরা। সরকারি চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন বা সংরক্ষণের জেরে দীর্ঘদিন ধরেই বঞ্চিত … Read more

তৎকাল টিকিট পাবেন বৈধ যাত্রীরাই, দালালদের খেলা শেষ করল রেল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৎকাল টিকিট নিয়ে দালালি রুখতে প্রথম থেকেই কড়া ভারতীয় রেল মন্ত্রক (Indian Railways)। টিকিট বুকিং নিয়ে চিন্তিত যাত্রীদের ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় দাঁড়িয়ে মন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়েছেন, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দালালরাজ এবং অটোমেটিক বটের দৌরাত্ম্য রুখতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে রেলের তরফে। কাজেই এবার থেকে একেবারে … Read more

আয়ুষ্মান ভারতে ফ্রি চিকিৎসার জন্য লাগবে এই কার্ড, কীভাবে বানাবেন? জানুন

অনন্যা সরকার, নয়াদিল্লি: বয়সের সাথে সাথে শরীরে বাড়ে রোগের প্রকোপ। কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান চিকিৎসার খরচ নিয়ে নাজেহাল মানুষ। বিশেষ করে অনেক প্রবীণ ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। সেই কথা বিবেচনা করে এবার কেন্দ্রীয় সরকার প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার জন্য নিয়েছে বিরাট উদ্যোগ। ৭০ বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের জন্য … Read more

শিক্ষামন্ত্রীর পর পালা গড়করির? E20-র বিরুদ্ধে সংসদ অভিযানের ডাক ড্রাইভারদের

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে দীর্ঘ ৩৬ দিন আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে জেন-জির এই আন্দোলন চলছিল। ককরোচ জনতা পার্টির সমর্থনে চালানো হয় এই আন্দোলন। তবে এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি চলছে দেশে? পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ই-২০ পেট্রোল (E20 Petrol) চালু করার পর বেশিরভাগ মানুষের অভিযোগ, … Read more