=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধর্ষণের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে, দায়ের মামলা

আনিষা চৌধুরী, কলকাতা: ক্যানিং পশ্চিমের তৃণমূল (TMC) বিধায়ক (MLA) পরেশরাম দাসের (Paresh Ram Das) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য। আজ থেকে প্রায় তিন বছর আগের একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন এক মহিলা। বুধবার ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। মহিলার অভিযোগের উপর ভিত্তি করে ক্যানিং থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। … Read more

“তৃণমূল মানেই চোর” রাজনীতি থেকে অবসর নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত

আনিষা চৌধুরী, কলকাতা: বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। একসময় ভীষণভাবে সক্রিয় ছিলেন রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে বারাসাতের বিধায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। তবে রাজনীতিতে আসা যে তাঁর নিজের সিদ্ধান্ত ছিল না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে পা রেখেছিলেন, এ কথা আগেও জানিয়েছেন অভিনেতা। প্রায় ১৫ বছর রাজনীতিতে থাকার … Read more

৫ মাসের ভাড়া বকেয়া, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিস্ফোরক অভিযোগ

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগরম। বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে জল অনেকদূর গড়িয়েছে। এমনকি গতকাল দমকল দফতরের তরফ থেকে অবিলম্বে অভিষেকের অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা নেই বলেই অভিযোগ দমকলের। তবে এবার সেই অফিস নিয়ে বিতর্ক এগোল আরও একধাপ। গত ৫ … Read more

অসামাজিক কার্যকলাপ রুখতে গিয়ে আক্রান্ত, যাদবপুরে দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের খবরের শিরোনামে যাদবপুর (Jadavpur), মধ্য রাতে কলকাতার যাদবপুর থানা এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হতে গিয়েই আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী (Jadavpur BJP attack)। ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। বর্তমানে দুজনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল (All India … Read more

“জ্ঞান না দিয়ে আগে নিজের বুথ দেখুন” ফেসবুকে সিপিএম বিপ্লবীদের তোপ রানার

প্রীতি পোদ্দার, কলকাতা: নিজের দলের মধ্যে এবার বাঁধলো শোরগোল..সোশ্যাল মিডিয়ায় (Social Media) দলীয় ‘বিপ্লবীদের’ তীব্র আক্রমণ করলেন সিপিএমের (CPIM) বিধায়ক মোস্তাফিজুর রহমান (Mostafijur Rahaman) ওরফে রানা। রাজ্য সিপিএমের প্রথম সারির নেতাদেরা কত জন নিজেদের বুথে ভোটে জেতেন সেই প্রশ্ন তুলে রীতিমত দলের একাংশকে কাঠগড়ায় তুললেন সিপিএমের বিধায়ক। তবে কি এবার দলবদলের পথে হাঁটতে চলেছেন রানা? … Read more

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাসপেন্ড উচ্চশিক্ষা দফতরের কর্মী পারমিতা সেন

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে আপত্তিকর মন্তব্যজনক পোস্ট করার অভিযোগে উচ্চশিক্ষা দপ্তরের সহায়ক পদে কর্মরত এক কর্মীকে সাসপেন্ড করল রাজ্যের শিক্ষা দপ্তর। জানা গিয়েছে ওই কর্মী একজন তৃণমূল নেত্রী, নাম পারমিতা সেন (Paromita Sen Suspended)। একজন সরকারি কর্মচারী হয়েও দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চরম শাস্তি দিল রাজ্যের শিক্ষা … Read more

হাইকোর্টে মেলেনি স্বস্তি, ক্যামাক স্ট্রিট কাণ্ডে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ অভিষেক

আনিষা চৌধুরী, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতর থেকে তৃণমূলের বিলবোর্ড খুলে দেওয়ার ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এর আগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল কালীঘাট শিবির। তবে বিলবোর্ড ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, তাই এই মুহূর্তে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল আদালত। সেই অবস্থানকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছে … Read more

কুণালের চিঠির জের, ঋতব্রতর বিরুদ্ধ বালুরঘাটের মহিলার অভিযোগ খতিয়ে দেখবে রাজ্য

আনিষা চৌধুরী, কলকাতা: শুধুমাত্র মৌখিক অভিযোগ নয়, এবার দায়ের হল লিখিত অভিযোগও। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের ‘যথাযথভাবে’ খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নির্দেশের কথা শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত … Read more

অভিজিতের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ, CJP ভেঙে তৈরি হচ্ছে নতুন দল

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই রাতারাতি ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party) খুলে নিয়েছিলেন অভিজিৎ দীপকে। সেই দলের প্রধান মুখ তিনিই। এমনকি দিল্লির যন্তরমন্তরে তাদের আন্দোলন সফলও হয়েছে। বরাবরই রাজনীতি থেকে দূরে থেকে সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করাই এই দলের প্রধান কর্মসূচি ছিল। তবে আন্দোলনে সাফল্যের পরেই দেখা গেল ককরোচদের … Read more

“অভিষেকের অফিসে হামলা চালিয়েছে বিজেপি,” লাইভে এসে বোমা ফাটালেন মমতা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে চর্চায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস (Abhishek Banerjee Office)। বিশেষ করে বুধবার মাঝরাতের ঘটনার পরই চর্চায় উঠেছে অভিষেকের কার্যালয়। এদিন তৃণমূল সাংসদের অফিসে ঢুকে কার্যত তান্ডব চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতি। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুষ্কৃতীদের পরিচয় নিয়ে প্রকাশ্যে আসছে নানান মন্তব্য। এমতাবস্থায়, বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে অভিষেকের … Read more