=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের হাইকোর্টে ধাক্কা অভিষেককে! বিলবোর্ড মামলায় মাথায় হাত কালীঘাট তৃণমূলের

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে বাংলার রাজনীতি এখন তোলপাড়। এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে আজ এই মামলার শুনানি ছিল। তবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই চরম ঝটকা খেল কালীঘাট তৃণমূল! মিলল না অন্তর্বর্তী নির্দেশ। বিলবোর্ড ভাঙার মামলায় … Read more

“যারা সাইকেল চালাত, বাইক কিনছে! দেখে লজ্জা হচ্ছে” এবার বিজেপিকেই খোঁচা ববির

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই পূর্বতন তৃণমূল সরকারের (All India Trinamool Congress) একের পর এক অভিযোগ উঠে আসছে। কখনো কোন নেতা বা বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠে আসছে তো কখনো আবার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা সহ বহুমূল্যের সোনার গয়না। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারকে নিয়ে কম কটাক্ষ ভেসে আসছে না। … Read more

“ককরোচ জনতা পার্টি বাংলার অভিশাপ” বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 আগস্ট, রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর এই দিনেই কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল (Trinamool Congress) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ বেঁধেছে কালীঘাট তৃণমূল। আর সেই মঞ্চ থেকেই এবার ভারতীয় জনতা পার্টিকে নিশানা করতে গিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, নিজের … Read more

মমতা বা কেজরিওয়াল নয়, অভিজিৎ দীপকেকেই প্রধানমন্ত্রী হিসেবে চায় আমজনতা!

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি দেশের সেরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। প্রধানমন্ত্রী হিসেবে তিনি জহরলাল নেহেরুর নাম উল্লেখ করেন, আর মুখ্যমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার পিনারাই বিজয়নের নাম উল্লেখ করেন। এমনকি তিনি জানিয়েছিলেন, রাজ্যের উন্নতির ক্ষেত্রে এই তিনজন মুখ্যমন্ত্রীর ধারে-কাছে ঘেঁষতে পারবেন না অন্য … Read more

‘সম্ভব নয়’, অভিষেকের দফতরের বিলবোর্ড কাণ্ডের শুনানি নিয়ে বলল হাইকোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলা নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুরসভার আধিকারিকরা এবং পুলিশ বাহিনী গিয়ে জোরপূর্বক ওই ব্যানার খোলে বলেই অভিযোগ তৃণমূল কর্মীদের। গতকালই হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক। তবে শুক্রবার সকালে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। … Read more

“দু’কান কাটা, ঘুষখোর” মুখ্যমন্ত্রীকে আক্রমণ অভিষেকের, পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে কোনও নোটিশ ছাড়াই ঢুকে পড়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা এবং পুলিশের বিশাল বাহিনী। এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদের। পার্টি অফিসের বাইরে অবৈধ হোর্ডিং খোলার দাবি কেএমসির। প্রথমে অর্ডার কপিতে অ্যাটেস্টেড ছবি না থাকলেও পরে সেই কপি সংশোধন করে এনে জোরপূর্বক তৃণমূল কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন … Read more

‘বিজেপির বাবারা মাইনে দেয়না’ ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশি হানায় বিস্ফোরক অভিষেক

সৌভিক মুখার্জী, কলকাতা: কোনও নোটিশ ছাড়াই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তৃণমূল কার্যালয়ের সাইনবোর্ড খুলতে আসার অভিযোগে এবার কলকাতা পুরসভা ও পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ। আধিকারিকরা আসার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে পুলিশের দাদাগিরি বলে হুমকি দিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, কোনও অর্ডার কপি ছাড়াই বিজেপির গুন্ডাবাহিনী দলীয় … Read more

ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে গিয়ে হাইকোর্টে হতাশ মমতার তৃণমূল

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল (Kalighat Trinamool)। এবার ফ্রিজ হওয়া আরও চারটি অ্যাকাউন্ট খোলার দাবি তাদের। কর্মীদের বেতন দেওয়ার ফান্ড নেই, অ্যাকাউন্ট ব্যবহারের দাবিতে কিছুদিন আগেই হাইকোর্টে গিয়েছিল মমতাপন্থী শিবির। তবে আজ বাকি চারটি অ্যাকাউন্ট খোলার বিষয়ে আদালতের তরফ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল দলের … Read more

“সুপ্রিম কোর্টের কোনও নোটিশ …”, অভিষেকের পিটিশন নিয়ে নয়া দাবি সুদীপের

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনও নোটিশই এখনও পর্যন্ত আসেনি। এমনটাই দাবি এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay)। এমনকি অভিষেকের দেওয়া পিটিশনের জবাব দিতে আরও বেশ কিছুটা সময় নিতে পারেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর, রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন … Read more

‘সনাতনী মেয়র পাবে কলকাতা পুরসভা’ আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন সুকান্ত মজুমদার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “সনাতনী মেয়র পাবে কলকাতা পুরসভা।” পুরসভার (Kolkata Municipal Corporation) ভোটের জন্য ইনচার্জের দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election 2026)কবে হবে সেই সংক্রান্ত সম্ভাব্য দিনক্ষণও রাজ্য সরকারের তরফে জানানো হয়নি। এরই মাঝে, ভোটের জন্য বিশেষ দায়িত্ব পেতেই জয় নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করতে শোনা গেল … Read more