=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“মামলা রয়েছে বলেই…” অভিষেককে বিদেশ যাত্রায় অনুমতি দিয়ে বড় কথা বলল সুপ্রিম কোর্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম, দীর্ঘদিন ধরেই আর্জি জানিয়ে আসছেন তিনি। তবে এবার সর্বোচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়ে দিলেন, তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। তাঁর বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা রাখা যাবে না। … Read more

‘প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিৎ’ হালিশহর হামলা কাণ্ডে মমতার পাশে বিকাশরঞ্জন

প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার হালিশহরে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাদা, জুতো। এমনকি ‘চোর চোর’ স্লোগানও উঠেছিল। আর এবার সেই ঘটনায় বেজায় বিরক্ত বাম নেতা তথা আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য আদি … Read more

বিজেপি ছাড়ছেন ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান? করলেন বড় ঘোষণা

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বিজেপি ছাড়ছেন কোচবিহারের ফুলবাড়ির সংখ্যালঘু নেতা মতিউর রহমান (Matiur Rahman)! তাঁর অভিযোগ, সম্মানের সঙ্গে এতদিন পর্যন্ত ভারতের জনতা পার্টির দল করলেও সরকার গঠন করার পর তাঁর বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনা হচ্ছে। এমনকি তোলাবাজি, সিন্ডিকেটের মতো বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। সবটাই ইচ্ছাকৃতভাবে। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। … Read more

কংগ্রেস কর্মীর সাথে অবৈধ বিয়ের অভিযোগ, মুখ খুললেন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপির নেত্রী অনামিকা ঘোষের (Anamika Ghosh) সাথে কংগ্রেস কর্মীর বিয়ে। বেআইনিভাবেই তাঁরা সাতপাকে বাঁধা পড়েছেন বলে অভিযোগ ওই কংগ্রেস এজেন্টের স্ত্রী পূর্ণিমা দাসের। এমনকি তিনি আরও দাবি করেন, নির্বাচনের সময় থেকেই বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাঁর স্বামী উদ্দীপন দাস। এলাকার কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনের বুথ এজেন্ট হয়েছিলেন তিনি। … Read more

‘ডিম ছুড়তেই ভয়?’ রক্ষাকবচ না দিয়ে মহুয়াকে থানায় হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটে ভরাডুবির পরেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ডিমের আঘাত খেয়ে চলেছেন। তবে এবার ডিম থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) একেবারে ঘাড়ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত। সশরীরেই সাংসদকে থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন এদিন খারিজ করে দিয়েছে আদালত। এমনকি সামান্য ডিমের … Read more

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন NCPI সাংসদরা, কী কথা হল? প্রকাশ্যে এল সব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই ঠিক হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সাথে আলোচনায় বসবেন NCPI সাংসদরা। সেই মতোই, শুক্রবার সকাল সকাল NDA জোটের অন্যান্য সাংসদদের সাথে সাথে NCPI এর কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 7, লোককল্যাণ মর্গের বাড়িতে। সূত্রের খবর, সেখানেই প্রাতরাশ সারার পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতা সারেন কাকলিরা। জানা … Read more

এবার NCPI-তে রাজীব কুমার? কাকলীদের সাথে এক টেবিলে তৃণমূল সাংসদ

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার কি আরও ছন্নছাড়া হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এমনিতেই ভোটে ভরাডুবির পর একদিকে লোকসভা ভেঙে খানখান। ২০ জনের বেশি সাংসদ যোগ দিয়েছেন এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে। অন্যদিকে বিধানসভার সিংহভাগ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ভালো তৃণমূল। এর পাশাপাশি হাতছাড়া হয়েছে রাজ্যসভার সাংসদরাও। ইতিমধ্যেই চারজন সাংসদ মমতার মায়া ত্যাগ করেছেন! যাদের মধ্যে তিনজন … Read more

শুরু অ্যাকশন! তোলাবাজি করায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নয়, নিজেদের দলের কর্মীরা তোলাবাজি করলেও যে কঠোর পদক্ষেপ নিতে হয় সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য বিজেপি (West Bengal BJP)। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালেরা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তোলাবাজি করলে রেহাই … Read more

রয়েছে ১০০ কোটিরও বেশি সম্পত্তি, চেনেন প্রশান্ত কিশোরের স্ত্রী জাহ্নবী দাসকে?

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চিত নাম হল প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কারণ সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রায় ১৯ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। আর এই জয়ের গল্প যখন চারিদিকে বেশ হাইলাইটেড হয়েছে ঠিক সেই সময় উপনির্বাচনের সরকারি নথিতেই প্রকাশ পেল আরও এক চাঞ্চল্যকর … Read more

নেতাজি ইস্যুতে পথে নামার ডাক মমতার, যুব সমাজের কাছে করলেন বিশেষ আবেদন

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ক্ষমতার রদবদল হতেই একের পর এক অভিযোগ যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠে আসছে, ঠিক তেমনই পাল্টা সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে বিজেপির কর্মকাণ্ড নিয়ে কড়া জবাব দিয়ে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমতাবস্থায় আজ অর্থাৎ মঙ্গলবার সমাজমাধ্যমে রাজনৈতিক বার্তা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, নেতাজি … Read more