পার্থর পর এবার জেলমুক্তি কল্যাণময়েরও! মিলল শর্তসাপেক্ষ জামিন

Kalyanmoy Ganguly প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্বস্তি! রাজ্যের বহুল আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর পর এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। আজ অর্থাৎ বুধবার কলকাতা হাই কোর্ট ইডি-র মামলায় তাঁর জামিন মঞ্জুর করে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি। তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে তাঁর মুক্তি নেই। CBI-এর মামলার … Read more

‘SIR আতঙ্কে বাংলাদেশ ফিরতে সীমান্তে ভিড় বাংলাদেশিদের!’ ভিডিও শেয়ার করলেন সুকান্ত

Sukanta Majumdar প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর তাই ভোটের মেজাজ রাজ্যে এখন থেকেই বেশ সরগরম। এদিকে ভোটের আবহে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। একদিকে বিজেপি SIR-কে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে তৃণমূল এটিকে বিজেপি ও কমিশনের কারসাজি বলে কটাক্ষ করছে। … Read more

নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! মানিক, রত্নার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন রাজ্যপালের

Manik Bhattacharya প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মিলল অনুমতি। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন রাজ্যপাল। এছাড়াও, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। … Read more

পুর নিয়োগ দুর্নীতিতে মামলায় নয়া মোড়! ইডি দফতরে হাজিরা সুজিত কন্যার

Municipal Recruitment Case প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৫ শেষ হয়ে বাকি আর একটা মাস, তারপরেই শুরু ২০২৬। আর এদিকে বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই সাধারণ জনগণের আকর্ষণ বাড়াতে এখন থেকেই রাজনৈতিক দলগুলি উঠেপড়ে লেগেছে। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও দুর্নীতি তদন্ত নিয়ে একে এক তল্লাশি চালাচ্ছে, আর সেই দুর্নীতির মধ্যে অন্যতম হল পুর নিয়োগ দুর্নীতি … Read more

বিধায়ক পদে ফিরতে পারেন মুকুল রায়! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করার পথে বিধানসভা

MLA Mukul Roy সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি বিজেপি বিধায়ক মুকুল রায়ের (MLA Mukul Roy) বিধায়ক পদ খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। সেই খারিজের নির্দেশ নিয়ে এবার পরিস্থিতি নতুন মোড় নেওয়ার পথে। আদালতে স্পষ্ট জানিয়েছিল, তিনি দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভার নিয়ম ভঙ্গ করছেন। তবে সেই রায়ের বিরুদ্ধেই এবার বিধানসভা সচিবালয় উচ্চতর আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করছে। … Read more

এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ায় হুমকি! SIR-র চাপে আত্মঘাতী BLO, অস্বস্তিতে সরকার

Kerala প্রীতি পোদ্দার, তিরুবনন্তপুরম: গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও (Kerala) শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর সেখানেই ঘটে গেল আচমকা ঘোর বিপদ। কাজের চাপ আর মেনে নিতে না পেরে বুথ স্তরের এক আধিকারিকের আত্মহত্যার ঘটনা সামনে উঠে এল। … Read more

নির্বাচনের আবহে ফের পাহাড় নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত! মোদীকে দ্বিতীয়বার চিঠি মমতার

Gorkha Issue প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রীতিমত সবুজ এবং গেরুয়া শিবিরের মধ্যে তুমুল বিরোধিতা শুরু হয়েছে। আর এবার ফের পাহাড়ে কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক (Gorkha Issue) শুরু হল। কিছুদিন আগে দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নানাবিধ বিষয় নিয়ে কথোপকথন চালানোর জন্য অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজকুমার সিংহকে নিয়োগ … Read more

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন নীতিশ কুমার, বিহারে শপথ গ্রহণের তারিখ হল চূড়ান্ত

nitish kumar সহেলি মিত্র, কলকাতা: বিহার নিয়ে সামনে এল বড় খবর। রবিবার, জেডিইউ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক বৈঠকের ফলে সরকারের মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিহারে এনডিএ জোট থেকে মন্ত্রী নিয়োগের সূত্র চূড়ান্ত করা হয়েছে। এটি ৬-১ ভিত্তিতে বাস্তবায়িত হবে। এর অর্থ হল প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন মন্ত্রী সরকারের মন্ত্রিসভায় … Read more

বিজেপির থেকে ১৫ লক্ষ ভোট বেশি পেয়েও কেন ধোপে টেকেনি তেজস্বীর RJD! জানুন কারণ

Bihar Assembly Election 2025 সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য সামনে এসেছে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) ফলাফল। আর সেখানেই খেল দেখিয়েছে বিজেপি। অন্যদিকে মহাগঠবন্ধনের প্রধান শক্তি হিসেবে তেজস্বী যাদবের আরজেডি মাত্র ২৫টি আসনে জয় পেয়েছে, যা প্রত্যাশার ধারেপাশেও ঘেঁষেনি বললেই চলে। কিন্তু জানা যাচ্ছে, বিজেপির থেকে ১৫ লক্ষ বেশি ভোট পেয়েও গো হারা হেরেছে … Read more

বক্সারের বিধায়ক বাংলায় ছেলে! বিহার নির্বাচনে বড় জয় উত্তরপাড়ার আনন্দর

Anand Mishra প্রীতি পোদ্দার, উত্তরপাড়া: বহু অপেক্ষার অবসানের পর গতকাল অর্থাৎ শুক্রবার, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিহারে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে এবার ধামাকা ফলাফল করল NDA। ২০০-র বেশি আসন এনডিএ-র ঝুলিতে। খাতা খুলতে পারেনি জন সুরজ। কোনওরকমে ‘শূন্য’ হতে হতে বেঁচেছে কংগ্রেস। এই অবস্থায় বিজেপির হয়ে জিতে বিধায়ক হলেন বঙ্গের উত্তরপাড়ার … Read more