বিকেল ৫টা পর্যন্ত পড়ল প্রায় ৯০% ভোট, পূর্বের সব রেকর্ড ভেঙে ইতিহাস বাংলায়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে আজ, 23 এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। আর সেই নির্বাচনেই ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগেই ভোট পড়ার নিরিখে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল বাংলা! এদিন বিকেল 5টা পর্যন্ত রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দানের হার 89.93 শতাংশ। যা বাংলার গত 2021 বা 2024 … Read more

রণক্ষেত্র খয়রাশোল! কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা, পিস্তল বার করল পুলিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার প্রথম পর্বের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে (West Bengal Election 2026)। তবে তার মধ্যেই বড়সড় অশান্তির সাক্ষী থাকল বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের খয়রাশোল (Khoyrasol)। ইভিএমের কারচুপির অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে খয়রাশোলের বুধপুর গ্রাম। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে উত্তেজিত জনতাকে ঠেকাতে পুলিশকে পকেট থেকে পিস্তল বার … Read more

বাংলার ভোটের মেজাজে খুশি কমিশন, সিইও-কে ফোন করলেন জ্ঞানেশ কুমার

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে আজ (West Bengal Election 2026)। তবে ভোটের মেজাজ দেখে সন্তোষ প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণের গতি জানতে স্বয়ং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালকে ফোন করলেন। ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে খুশি হলেও জায়গায় জায়গায় … Read more

৫ বছরের অপেক্ষার অবসান! WBTC-র বহরে এল নতুন ই-বাস

সহেলি মিত্র, কলকাতা: নিত্য বাস যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। একদিকে যখন কম বাস কিংবা Uber Shuttle বন্ধ হয়ে যাওয়ার জন্য মাথায় হাত পড়েছে অনেকের, সেখানে WBTC- র তরফে দীর্ঘ পাঁচ বছর পর নতুন ই-বাস (Kolkata E-Bus) আনা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? রোজ বাসে করে যাতায়াত করেন? তাহলে আজকের এই … Read more

ভোটের আগে ইভিএম সহ ধরা পড়লেন নির্বাচনী আধিকারিক, আসানসোলে চাঞ্চল্য

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় প্রথম দফার বিধানসভা ভোটের (West Bengal Election 2026) আগের দিন রাতে বড় ঘটনা ঘটে গেল আসানসোলে (Asansol)। এমনিতেই ভোট আসে ভোট যায়, কিন্তু কিছু ছবি আছে যা কখনো বদলায় না। প্রার্থীর আক্রান্ত হওয়া, ইভিএম চুরি যাওয়া বা সমস্যা করানো ইত্যাদি। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। এবার আসানসোলে ইভিএম মেশিনের সঙ্গে ধরা … Read more

মুম্বইয়ের পর এবার পশ্চিমবঙ্গে আসছে টেসলা, বড় ঘোষণা মাস্কের সংস্থার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বইয়ের পর এবার বাংলায় নিজেদের ছাপ রাখতে চলেছে ধন কুবের ইলন মাস্কের সংস্থা টেসলা (Tesla In West Bengal)। সেই মর্মে গতকাল অর্থাৎ বুধবার সাংবাদিক সম্মেলন করে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি জানিয়ে দিয়েছে, পুজোর আগেই পশ্চিমবঙ্গে নিজেদের প্রথম সার্ভিস সেন্টার এবং বডি শপ খুলবে টেসলা। যা খবর, সাম্প্রতিক বছরগুলিতে ভারতে বিশেষ করে পূর্বাঞ্চলে … Read more

ভোটের দিন শহরে মোদী-শাহ, যান নিয়ন্ত্রণে বন্ধ বহু রাস্তা, তালিকা দিল কলকাতা পুলিশ

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026)। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল থেকেই ভোটের লাইনে দেখা গিয়েছে অসংখ্য ভিড়। এদিকে ২৬ এ বাংলায় বিজেপি সরকার গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই প্রচারে (Election Campaign) কোনও ফাঁক না রেখেই … Read more

হাওড়া-মুম্বই ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি ও রুট

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল সুখবর। এবার হাওড়া থেকে চেনা রুটে আরও একটি বিশেষ ট্রেন দিল পূর্ব রেল। আপনিও যদি দীর্ঘদিন ধরে মুম্বই ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছিলেন না বলে হতাশ হয়ে যাচ্ছিলেন, তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে নতুন … Read more

বাসের পর ভোটের কাজে নেওয়া হবে সাধারণের মোটরবাইক! কমিশনের সিদ্ধান্তে বিতর্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন (West Bengal Election 2026) প্রক্রিয়া করার জন্য মরিয়া হয়ে উঠেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)। তাই তো ভোটের আগে কর্মীদের জন্য বাস, মাঝারি বা ছোট গাড়ি নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ফলস্বরূপ এক দিকে যখন গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি তুঙ্গে, অন্য দিকে তখন রাজপথে কার্যত অসহায় অবস্থায় রয়েছে … Read more

‘মিথ্যা কাঁদুনি গাইছেন’ ৪% DA মামলায় বড় তথ্য ফাঁস করলেন রাজ্য সরকারের কর্মী

সহেলি মিত্র, কলকাতা: ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মহার্ঘ ভাতা (Dearness allowance) মামলায় আবারো রাজ্য সরকারকে (Government of West Bengal) তুলোধোনা করলেন সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বিধানসভায় ঘোষিত হওয়া ৪ শতাংশ DA কবে দেওয়া হবে? সেই নিয়ে নতুন করে প্রশ্ন তুললেন মলয় মুখোপাধ্যায়। বিভিন্ন জনসভায় গিয়ে ভোট প্রচারের সময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন … Read more