=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চেন্নাইয়ে গিয়ে ফের রহস্যমৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের! ৮ দিন পর উদ্ধার দেহ

Malda Migrant Worker Killed প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে উত্তপ্ত বঙ্গের রাজনীতি। জনসংযোগ বাড়াতে জেলায় জেলায় কর্মসূচি পালন করে চলেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় বঙ্গে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু (Malda Migrant Worker Killed) ঘিরে শোরগোল পড়ে গেল মালদায়। জানা গিয়েছে চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। আট দিন নিখোঁজ থাকার পর … Read more

রাতারাতি বদলে গেল নম্বর, SSC মেধাতালিকা প্রকাশের পরই বিতর্ক

SSC Merit List প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের শেষ নেই, কখনও পুরনো প্রার্থীদের দাবি তো আবার কখনও নতুন প্রার্থীদের একের পর এক দাবি নিয়ে জট যেন পাকিয়েই চলেছে। এমতাবস্থায় গতকাল অর্থাৎ বুধবার রাতে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা (SSC Merit List) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদিন উত্তীর্ণদের পূর্ণাঙ্গ … Read more

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার ১১

Muri Ganga River প্রীতি পোদ্দার, কলকাতা: ফের মুড়িগঙ্গায় (Muri Ganga River) দুর্ঘটনার কবলে পড়ল বাংলাদেশী বার্জ। নদীর চড়ায় ধাক্কা মারার ফলে ফাটল ধরে যায়, যার ফলে জাহাজে হু হু করে ঢুকতে থাকে জল। বিপদের মুখে পড়েছিল একাধিক নাবিক। শেষে স্থানীয় মৎস্যজীবী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রাণ বাঁচল তাঁদের। উদ্ধার হয়েছে ১১ জন। শেষ আপডেট অনুযায়ী … Read more

‘বকেয়া DA মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সব পথ বন্ধ হয়ে গিয়েছে’

Bengal DA Case সহেলি মিত্র, কলকাতাঃ জানুয়ারি মাস শেষ হওয়ার আগে ডিএ মামলা (Bengal DA Case) নিয়ে ফের বিরাট হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা। এবারেও সেই তাঁদের নিশানায় পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে এবার সরকারের বিরুদ্ধে কর্মচারীদের সংগঠন যে দাবি করেছে তা সরকারের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ‘পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ (DA) মামলার … Read more

IPAC-র বিরুদ্ধে কোমর কষার প্রস্তুতি ED-র? রাজ্যে আসছেন তিনি

ED Director Rahul Navin প্রীতি পোদ্দার, কলকাতা: আইপ্যাক-কাণ্ডে রাজ্যে কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ বেশ চরমে উঠেছে। রীতিমত আইনি লড়াই শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট হয়ে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর এই আবহে এবার কলকাতায় আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন (ED Director Rahul Navin)। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার তিনি … Read more

বরাদ্দ ১০২ কোটির বেশি, আবাস যোজনা নিয়ে কোচবিহারবাসীর জন্য সুখবর

Bangla Awas Yojana প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাস কয়েক বাদেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই ভোটকে পাখির চোখ করে রাজ্যে বেশ ব্যস্ততা দেখা গিয়েছে। এমতাবস্থায় SIR নিয়ে শুরু হয়েছে আরও এক উত্তেজনা। শুনানি ঘিরে বিনা কারণে সাধারণদের ওপর অত্যাচার করার অভিযোগ তুলে বিক্ষোভ তৈরি হয়েছে জেলায় জেলায়। আর এই বিতর্ক পরিবেশের মাঝেই … Read more

বাড়ছে প্রায় ১৫০ পদ, WBCS ক্যাডার নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নবান্নর

Nabanna প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তাই ভোটের হাওয়ায় বেশ সরগরম রাজ্য রাজনীতি। আর এই ব্যস্ততার মাঝেই নবান্ন WBCS আধিকারিকদের জন্য নিয়ে এল এক বড় সুখবর। নির্বাচনের আগে তাঁদের জন্য তৈরি করা হল বাড়তি পদ। বুধবার পদবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। জানা গিয়েছে, রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিষয়ক দপ্তরের সচিব ‘রাজ্যপালের নির্দেশক্রমে’ … Read more

ধরা পড়লে ৫ বছরের জেল, ট্রেনে পাথর ছোড়া আটকাতে বিশেষ উদ্যোগ রেলের

Indian Railways Take a big step to Stop stone pelting বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনে চেপে দূরের গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এমন সময় কোথা থেকে এক পাথর এসে লাগল ট্রেনের জানালার কাঁচে। ফেটে চৌচির বস্তুটি। একটুর জন্য রক্ষে পেয়েছেন যাত্রীরাও। এমন ঘটনার সাথে বিশেষ পরিচিত ভারতীয় রেল (Indian Railways)। সময় যত গড়াচ্ছে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা … Read more

পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে এবার কড়া নির্দেশ CAT- এর

DGP Appointment in West Bengal প্রীতি পোদ্দার, কলকাতা: SIR শুনানি নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বেড়েই চলেছে। ঘণ্টার পর ঘন্টা শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে সাধারণকে বিব্রত করার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিডিও অফিসে। আর এই আবহে আজ অর্থাৎ বুধবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চ থেকে বিশেষ … Read more

SIR-ধুন্ধুমার নিয়ে মমতাকে নিশানা কমিশনের, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা

Mamata Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি রাজনৈতিক শিবিরে। সমস্ত তথ্য তুলে ধরার পরেও SIR এর শুনানিতে ডাকছে কমিশন, আর তার জেরে ব্যাপক অসুবিধার মুখে পড়েছে সাধারণ জনগণ। যদিও শুরু থেকেই নির্বাচন কমিশনকে দায়ী করে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এবার সরাসরি অভিযোগের আঙুল তুলল নির্বাচন … Read more