=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তোলাবাজি নিয়ে ডেবরায় চরমে বিজেপির গোষ্ঠীকোন্দল, বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যেই শুরু হয়ে গেল গোষ্ঠীদ্বন্দ্ব। রাবণ দহনের ২০ লক্ষ টাকা তোলা নিয়ে জেলা সভাপতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন ডেবরার (Debra) বিধায়ক শুভাশিস ওম। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে শেষ পর্যন্ত মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক। যদিও গোটা ঘটনাকে সাজানো নাটক বলে পাল্টা দাবি করেছেন দলেরই একাংশের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হল এলাকায়।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রাবণ দহনের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ২০ লক্ষ টাকা তোলা হয়েছিল। আর সেই নিয়ে ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম অভিযোগ জানান। গতকাল, সোমবার, বিধায়ক ডুঁয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলে তোলাবাজি নিয়ে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা শুরু হয়। তাঁর দাবি, বালিচক এলাকায় কিছু বিজেপি কর্মী তোলা আদায় করছে। পুজোর সময় এই তোলাবাজি ব্যাপক আকারে হয়েছিল। শুধু তাই নয় এই কাজে নাকি সাহায্য করেছিলেন বিজেপির দলের শীর্ষ নেতৃত্ব।

হাসপাতালে ভর্তি বিধায়ক

এদিকে ঘটনাকে কেন্দ্র করে জেলা সভাপতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন ডেবরার বিধায়ক, মারামারির পর্যায়ে চলে যায় সেই কোন্দল। সংঘর্ষে আহত হয়েছেন ডেবরার বিধায়ক শুভাশিস ওম-সহ দু’পক্ষের অন্তত সাতজন। আহতদের ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে বিধায়কের মাথায় পট্টি দেখে কয়েকজন বিজেপি কর্মী বলেন এগুলি সবটাই আসলে নাটক। দু’পক্ষের এরূপ মারামারি নিয়ে ইতিমধ্যেই বিধায়ক ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এসে পরিস্থিতি তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বাবার ডেথ সার্টিফিকেট দিতে টালবাহানা, বীরভূমে কেরোসিনের বোতল হাতে পঞ্চায়েতে ছেলে

মারপিটের এই ঘটনায় তদারকি করতে হাসপাতালে গিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস। তিনি বলেন, ‘ডেবরায় যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। তোলাবাজির কোন অভিযোগ থাকলে দলের অভ্যন্তরে জানানো যেত। তবে তদন্তে সব কিছুই দেখা হবে। নিজেদের মধ্যে কোনও বিষয়ে দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেটি নিয়ে মারামারি করা শোভনীয় নয়। দলের মধ্যে আলোচনা করে সব কিছু মেটানো উচিত ছিল।” এখন দেখার এই ঘটনার পরিবর্তী পদক্ষেপ হিসেবে প্রশাসন কী ভূমিকা পালন করে।

Leave a Comment